বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক কাজিপুর থানা কম্পাউন্ডে চার বোতল মদসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা সিরাজগঞ্জের সলঙ্গায় সরকারি পুকুর দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন লালমনিরহাটের ট্রাকের ধাক্কায় অটোরিকশা তিন যাত্রী নিহত, আহত ৭জন কোথায় আছে মিরা, বেঁচে আছে তো? নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধারের আকুতি বাবার

সিরাজগঞ্জের সলঙ্গায় সর্বধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

রিপোর্টারের নাম : / ৮৪ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

সিরাজগঞ্জের সলঙ্গায় “সম্প্রীতির ঐক্যতানে, গাহি সাম্যের গান” প্রতিপাদ্যকে সামনে রেখে সর্বধর্মীয় সম্প্রীতি সমাবেশ ও সলঙ্গাকে উপজেলা ঘোষণার দাবিতে র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় সিরাজগঞ্জ জেলা পুলিশের আয়োজনে সলঙ্গা থানা মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) হাফিজুর রহমান, রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান এবং সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী।

এছাড়াও উপস্থিত ছিলেন সলঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান সরকার, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম, সলঙ্গা থানা জামায়াতের আমির রাশেদুল ইসলাম শহীদসহ বিভিন্ন ধর্ম, শ্রেণি ও পেশার মানুষ।

সমাবেশে বক্তারা বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে সম্প্রীতি, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখলেই একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব। সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

সমাবেশ শেষে “সর্বধর্মীয় সম্প্রীতি” ব্যানারে সলঙ্গাকে উপজেলা ঘোষণার দাবিতে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি সলঙ্গা থানা মাঠ থেকে শুরু হয়ে বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় থানার সামনে এসে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর