বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক কাজিপুর থানা কম্পাউন্ডে চার বোতল মদসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা সিরাজগঞ্জের সলঙ্গায় সরকারি পুকুর দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন লালমনিরহাটের ট্রাকের ধাক্কায় অটোরিকশা তিন যাত্রী নিহত, আহত ৭জন কোথায় আছে মিরা, বেঁচে আছে তো? নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধারের আকুতি বাবার পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল যুবকের জয়পুরহাটে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত বেড়ায় ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

সিরাজগঞ্জের সলঙ্গায় ৫ শতাধিক গাছের চারা বিতরণ

রিপোর্টারের নাম : / ১০৫ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে ২ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬-এর অংশ হিসেবে সিরাজগঞ্জের সলঙ্গায় বিভিন্ন প্রজাতির ফলজ গাছের ৫ শতাধিক চারা বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুরে সলঙ্গা থানার জগজীবনপুর রানীনগর নূরানী স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা চত্বরে চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিনিধিবৃন্দ, মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশ রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর কোনো বিকল্প নেই। বর্তমান প্রজন্মের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।

আয়োজকরা জানান, আস-সুন্নাহ ফাউন্ডেশনের ২ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬-এর অংশ হিসেবে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা এবং সাধারণ মানুষের মাঝে পর্যায়ক্রমে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর