শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক কাজিপুর থানা কম্পাউন্ডে চার বোতল মদসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা সিরাজগঞ্জের সলঙ্গায় সরকারি পুকুর দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন লালমনিরহাটের ট্রাকের ধাক্কায় অটোরিকশা তিন যাত্রী নিহত, আহত ৭জন

সিরাজগঞ্জের সলঙ্গায় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় সহকারী প্রকৌশলী নিহত

রিপোর্টারের নাম : / ২৬২ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের সলঙ্গা থানার সাহেবগঞ্জ এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে অজ্ঞাত যানবাহনের ধাক্কায় মোঃ রবিউল ইসলাম ওরফে রবিন শেখ (২৮) নামে এক সহকারী প্রকৌশলী নিহত হয়েছেন।

নিহত রবিউল ইসলাম বগুড়ার শাহজাহানপুর উপজেলা এলজিইডি অফিসের সহকারী প্রকৌশলী ও সলঙ্গা থানার নলকা ইউনিয়নের দত্তকুশা গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রবিউল ইসলাম মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে বগুড়াগামী দ্রুতগামী একটি অজ্ঞাতনামা যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইসমাইল হোসেন বলেন, নিহতের মরদেহ থানায় রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনাকবলিত যানবাহনটি শনাক্তের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর