শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
কাজিপুরের চরাঞ্চলে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু সিরাজগঞ্জের রামকৃষ্ণপুরে চেয়ারম্যান প্রার্থী মতিয়ার রহমান সাবানের মতবিনিময় সভা সিরাজগঞ্জের সলঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগের ৪ সদস্য গ্রেফতার রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান হলেন মিয়া সাত্তার ইলিশ রক্ষায় যমুনা নদীতে অভিযান; ৪০ হাজার মিটার অবৈধ জাল জব্দ যমুনায় অভিযানে ৮০ হাজার মিটার অবৈধ জাল পুরিয়ে ধ্বংস বেড়ায় সুষ্ঠু ভাবে বিজয়া দশমী সম্পন্ন কাজিপুরে বিষপানে বাবা-মেয়ের আত্মহত্যা। বেড়ায় ড্রেজার দিয়ে বালু তোলায় ৩ জনের কারাদণ্ড সহ ৭ লাখ টাকা জরিমানা। দৈনিক কালবেলার অগ্রযাত্রার চার বছর পূর্তি উপলক্ষে কোনাবাড়ীতে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন।

সিরাজগঞ্জের সলঙ্গায় ১২০ গ্রাম হেরোইনসহ কিশোর আটক

নিজস্ব প্রতিবেদক / ৩৭৩ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের সলঙ্গায় ১২০ গ্রাম হেরোইনসহ আব্দুর রহমান নামে এক কিশোর মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৫ ডিসেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে রামারচর এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে শেরপুরগামী মাহী আজমেরী পরিবহনে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, তল্লাশিকালে বাসের যাত্রী আব্দুর রহমানের দেওয়া তথ্যমতে বাসের ছাদে রাখা তার বাইসাইকেলের সিট কভারের নিচে থাকা একটি পাইপের ভেতর বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আটককৃত কিশোর আব্দুর রহমানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর