বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক কাজিপুর থানা কম্পাউন্ডে চার বোতল মদসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা সিরাজগঞ্জের সলঙ্গায় সরকারি পুকুর দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন লালমনিরহাটের ট্রাকের ধাক্কায় অটোরিকশা তিন যাত্রী নিহত, আহত ৭জন কোথায় আছে মিরা, বেঁচে আছে তো? নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধারের আকুতি বাবার

সিরাজগঞ্জের সলঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী স্বেচ্ছাসেবক নেতা সোহেল রানা

রিপোর্টারের নাম : / ১৭৮ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬

সিরাজগঞ্জের সলঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন স্বেচ্ছাসেবক নেতা সোহেল রানা।

তিনি সলঙ্গা ইউনিয়নের বড় গোঁজা গ্রামের বাসিন্দা। তার পিতা মৃত এরফান আলী ছিলেন সাবেক ইউনিয়ন যুবদলের সভাপতি। রাজনৈতিকভাবে সোহেল রানা বর্তমানে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের কমিটির সদস্য ছিলেন।

স্থানীয়দের মতে, সোহেল একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির এবং সাদাসিধে স্বভাবের মানুষ। অনেকের প্রত্যাশা, তিনি নির্বাচিত হলে ইউনিয়নের সার্বিক উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে।

চেয়ারম্যান প্রার্থী সোহেল রানা বলেন, ইউনিয়নবাসী আমাকে নির্বাচিত করলে সবার সহযোগিতা নিয়ে সলঙ্গা ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। এই এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারিত্ব ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।

তিনি আরও বলেন, উন্নয়নমূলক প্রতিটি কাজে আমি সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে চাই। ইউনিয়নের প্রতিটি মানুষের সঙ্গে আত্মিক সম্পর্ক গড়ে তুলে পাশে থাকতে চাই। ইউনিয়নের সকল ভাল কাজে মানুষের ইউনিয়নবাসীর হাতে হাত রেখে করতে চাই। ইউনিয়নে সকল রাস্তাঘাট পাকাকরণ করে মানুষের দুর্ভোগ কমাতে চাই। আপনাদের আস্থা ও সমর্থন পেলে সেই দায়িত্ব সততার সঙ্গে পালন করব ইনশাআল্লাহ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর