মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন। বেড়ায়  এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

সিরাজগঞ্জে অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ / ২৯৮ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ১৬ জানুয়ারি, ২০২৩

বৈদেশিক কর্মসংস্থান সুযোগ বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন ও অভিবাসী ব্যক্তিদের অধিকতর কল্যাণ ও নিরাপদ অভিবাসনের লক্ষ্যে  এবং  “থাকবো ভালো রাখবো ভালো দেশ, বৈধ পথে প্রবাসী আয় গড়বো বাংলাদেশ এ শ্লোগান নিয়ে

সিরাজগঞ্জে অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে । জেলা কর্মসংস্থান জনশক্তি অফিস সিরাজগঞ্জের আয়োজনে  এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহযোগিতায়

সোমবার (১৬ জানুয়ারি) সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ এ, কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে উক্ত সেমিনার প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব উন্নয়ন সম্পদ ব্যবস্থাপনা)  মোঃ রায়হান কবির।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, সহকারি কমিশনার (ভূমি) এস. এম.রাকিবুল হাসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন, সিরাজগঞ্জ প্রেসক্লাবে সভাপতি মোঃ হেলাল আহমেদ প্রবাসী কল্যাণ ব্যাংক লিমিটেড সিরাজগঞ্জের ম্যানেজার মোঃ ছানাউল্লাহ, কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান জিয়া মুন্সী, বহুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফরহাদ হোসেন সেখ  প্রমুখ ।

এতে সভাপতিত্ব  করেন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস সিরাজগঞ্জের সহকারি পরিচালক মুহাম্মদ আনোয়ার হোসেন।

এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, শিক্ষক, এনজিও কর্মকর্তা, জনপ্রতিনিধিগণ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ,  সুধীজন, সচেতন নাগরিক সমাজের নেতৃবৃন্দরা  উপস্থিত ছিলেন।

সেমিনারে বক্তারা বলেন, বিশ্ব শ্রমবাজারে চাহিদার ভিত্তিতে কর্মদক্ষ জনশক্তি সৃষ্টি করা, বিভিন্ন  দেশের ভাষাজ্ঞান অর্জন করা, কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করা, অভিবাসী কর্মীদের সর্বোত্তম  সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করা সহ নানামুখী পরিচালনার জন্য জেলা পর্যায়ে সরকারি -বেসরকারি প্রতিষ্ঠান কাজ করছে। আলোচকেরা মানবপাচার ও ভূয়া রিক্রুটিং এজেন্সির কবল থেকে রক্ষা পাওয়ার জন্য বিদেশ গমনেচ্ছুকদের সচেতন হওয়ার আহবান করেন৷


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর