বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক কাজিপুর থানা কম্পাউন্ডে চার বোতল মদসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা সিরাজগঞ্জের সলঙ্গায় সরকারি পুকুর দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন লালমনিরহাটের ট্রাকের ধাক্কায় অটোরিকশা তিন যাত্রী নিহত, আহত ৭জন কোথায় আছে মিরা, বেঁচে আছে তো? নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধারের আকুতি বাবার পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল যুবকের জয়পুরহাটে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত বেড়ায় ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

সিরাজগঞ্জে আওয়ামীলীগ-বিএনপি’র সংঘর্ষ, ১২ টি মোটরসাইকেল ভাংচুর ও অগ্নিসংযোগ

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ / ৩৩৬ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩

সিরাজগঞ্জ সদর উপজেলার ৯নং  কালিয়া হরিপুর ইউনিয়নের পাইকপাড়া বাজারে আওয়ামী লীগ ও বিএনপি’র কর্মসূচীকে কেন্দ্র করে উভয় পক্ষের ধাওয়া পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।

শনিবার সকাল (১১ ফেব্রুয়ারী)  ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় সড়কে থাকা ১২ টি মোটরসাইকেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়াহরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা-কর্মীরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শান্তিপূর্ণ সমাবেশের প্রস্তুতির জন্য পাইকপাড়া মোড়ে সমবেত হয়।  এ সময় বিএনপি’র কেন্দ্রীয় পদযাত্রা কর্মসূচিতে অংশগ্রহণ করতে যাওয়ার সময় উভয় দলের নেতাকর্মীরা মুখোমুখি হলে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে

এ সময় সড়কের ওপর থাকা ১২টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়।কালিয়াহরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন বলেন, সকালে আমারা দলীয় নেতাকর্মী নিয়ে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলাম।

এ সময় জেলা যুবদল ও স্বেচ্ছাসেবক দল এবং বিএনপির সন্ত্রাসীরা আমাদের উপর অতর্কিত হামলা করে। আমাদের নেতাকর্মীদের ১২টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে। স্থানীয় দোকানপাটে হামলা চালায়।

সিরাজগঞ্জ সদর আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত জানান, দলীয় নেতাকর্মীরা সড়কের ওপর শান্তি সমাবেশের জন্য ছিল। এ সময় বিএনপির নেতাকর্মীরা এসে অতর্কিত হামলা চালায়।

এ ঘটনায়, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, আমাদের শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচিকে বিঘ্ন ঘটাতে পরিকল্পিতভাবে আওয়ামী লীগ এ ঘটনা ঘটিয়ে আমাদের ওপর দোষ চাপাচ্ছে।

এদিকে সিরাজগঞ্জ সদর থানা অফিসার ইনচার্জ হুমায়ূন কবির জানান, পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর