মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
উল্লাপাড়ায় লাগামহীন থ্রি – হুইলার স্ট্যান্ডের সিরিয়াল পেতে সড়কে বেপরোয়া প্রতিযোগিতা ৪০ বছর ধরে বাঁশের সাঁকোই একমাত্র ভরসা।  গ্রামীণফোন একাডেমিতে ৪ লাখ নিবন্ধন, চাহিদার শীর্ষে এআই কোর্স। কাজিপুরে অসাধু সার বিক্রেতার অর্থদন্ড।  ১১ দলের লংমার্চ ঘিরে নাশকতার আশঙ্কা, সজাগ থাকার আহ্বান সারওয়াত সিরাজ শুক্লার। উল্লাপাড়ায় কোনাগাতী কে,সি, দাখিল মাদ্রাসায় সুধী ও অভিভাবক সমাবেশ উল্লাপাড়ায় বাংলাদেশ ট্রাক – কাভার্ডভ্যান মালিক সমিতির জেলা কার্যালয় উদ্বোধন বিএনপির নাম ভাঙিয়ে দুষ্টমি করলে বা অপ্রপ্রয়াস চালালে তা তুলে ধরুন-ওবায়দুর রহমান চন্দন নিয়ন্ত্রণ হারিয়ে জয়পুরহাট গামী প্রতিমন্ত্রীর গাড়ি খাদে, আহত ১ নারী বেড়ায় শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমী উদ্যোগ

সিরাজগঞ্জে ওসির অপসারণ দাবিতে স্থানীয়দের বিক্ষোভ

রিপোর্টারের নাম : / ১৯৫ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬

সিরাজগঞ্জের সলঙ্গা থানা মাঠ সরিষা ব্যবসায়ীদের কাছে ঘুষ নিয়ে ভাড়া দেবার প্রতিবাদে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফরেে বিরুদ্ধে অভিযোগ তুলে স্থানীয়রা বিক্ষোভ মিছিল করেছে। এ সময় বিক্ষুব্ধরা ওসির অপসারণ দাবিতে নানান স্লোগান দেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সলঙ্গা থানা মাঠ থেকে স্থানীয়রা মিছিলটি বাহির হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে সলঙ্গা থানার সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সলঙ্গা থানা খেলার মাঠ ওসি নিজেই ভাড়া দিয়ে টাকা আত্মসাৎ করেছেন। সে নিজেই স্থানীয়দের ১০ মিনিটের মধ্যে মাঠ ত্যাগ করতে হবে বলে হুমকিও দেন। হুমকির ঘটনা ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। এর প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল বাহির করেন। এবং দ্রুত তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

স্থানীয় বিএনপির নেতা আলাউদ্দীন বলেন, থানা মাঠটি আমাদের খেলার মাঠ ওসি অবৈধ ভাবে লিজ দিয়ে,আমাদের ছেলেদের কে এখানে খেলতে দিবে না। আমদের অবস্থান করতে দিবে না। আমরা দুই গ্রামবাসী চাই এই খেলার মাঠটি যেন ভাড়া না দেওয়া হয়। এবং ওসির আমরা অপসারণ চাই। আমাদের তিনি হুশিয়ারি দিয়েছেন আমরা জানি মাঠে প্রবেশ না করি। তিনি আরো বলেন, আমাদের খেলার মাঠে আমাদের ছেলেরা খেলবে এটাই আমাদের দাবী। এবং সলঙ্গা থানার ওসির প্রত্যাহারে দাবী জানাচ্ছি।

সলঙ্গা থানার ওসি ইমাম জাফর বলেন, থানা মসজিদের একটি মাঠ আছে। এই মাঠে সরিষা ব্যবসায়ীরা সরিষা শুকায় বিনিময়ে কিছু টাকা মসজিদে দেয়। ইতিপূর্বে কিছু লোকজন ঐ হিন্দু ব্যবসায়ীদের কাছ থেকে টাকা চায় যে চাঁদা চায় এই টাকা পয়সা আমাদের দেন। গত কাল আমরা মিটিং করে এই ব্যবসায়ীর মানে তাদের কে ৬০ হাজার টাকা লিজ দিয়েছি।মাঠে সরিষা শুকাইবে বিনিময়ে মসজিদে টাকা দিবে। আজ যখন শুখাচ্ছে কিছু লোক জন আসছে তখন আমরা বলেছি ভাই এইটা থানা মসজিদের জায়গা, শুরু থেকেই এইটা থানা মসজিদের দখলে। এই মসজিদের উন্নয়ন এইটা দেওয়া হইবে। এইটা তাদের করতে দেই নাই বলে আমার নামে স্লোগান দিচ্ছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর