সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
১১ দলের লংমার্চ ঘিরে নাশকতার আশঙ্কা, সজাগ থাকার আহ্বান সারওয়াত সিরাজ শুক্লার। উল্লাপাড়ায় কোনাগাতী কে,সি, দাখিল মাদ্রাসায় সুধী ও অভিভাবক সমাবেশ উল্লাপাড়ায় বাংলাদেশ ট্রাক – কাভার্ডভ্যান মালিক সমিতির জেলা কার্যালয় উদ্বোধন বিএনপির নাম ভাঙিয়ে দুষ্টমি করলে বা অপ্রপ্রয়াস চালালে তা তুলে ধরুন-ওবায়দুর রহমান চন্দন নিয়ন্ত্রণ হারিয়ে জয়পুরহাট গামী প্রতিমন্ত্রীর গাড়ি খাদে, আহত ১ নারী বেড়ায় শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমী উদ্যোগ বেড়ায় দরিদ্র পরিবারের মাঝে ছাগল বিতরণ সিরাজগঞ্জের সলঙ্গায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বেড়ায় প্রাইভেট কার, মাদক ও নগদ টাকা সহ ৩ মাদক কারবারি গ্রেফতার সিরাজগঞ্জের সলঙ্গায় পানিতে ডুবে মাদরাসাছাত্রের মৃত্যু

সিরাজগঞ্জে জমির মালিকদের পাওনা পরিশোধের দাবীতে ৮ মৌজাবাসীর মানববন্ধন

মতিন সরকার / ৪০৫ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ২৯ জুলাই, ২০২২

সিরাজগঞ্জে প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চলে ব্যক্তি মালিকানাধীন জমির পাওনা টাকা পরিশোধের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ৮টি মৌজার অন্তত ২০ গ্রামবাসী।

শুক্রবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে সিরাজগঞ্জ শহরের মালশাপাড়া মহল্লায় পানি উন্নয়ন বোর্ড এর ক্রসবার বাঁধ-৩ এর সামনে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, সিরাজগঞ্জ সদর উপজেলার পুঠিয়াবাড়ি, রায়পুর, বিয়াড়া, বড় পিয়ারী, বেলুটিয়া, মোরগ্রাম, ছোটপিয়ারী ও বনবাড়িয়া মৌজার ১০৮১.৭০ একর জমি নিয়ে অর্থনৈতিক অঞ্চলের প্রস্তাবনা দিয়ে সেখানে মাটি ভরাটের কাজ চলছে। কিন্তু এখনও এসব জমি অধিগ্রহণ করা হয় নাই। ৫ বছর ধরে সিএস, এসএ ও আরএস খতিয়ানে রেকর্ডভুক্ত জমির মালিকদের পাওনা টাকা পরিশোধ করার আশ্বাস দেয়া হচ্ছে। একে একে তিনজন জেলা প্রশাসক গেলেন কেউ কথা রাখেনি।

বক্তারা বলেন, একদিকে প্রধানমন্ত্রী গৃহহীনদের বাড়ী দিচ্ছেন অপরদিকে একশ্রেণির আমলারা মানুষের জমি কেড়ে নিচ্ছে। জনগন মাঠে নেমেছে তাদের অধিকার আদায় করে ছাড়বে। ঐক্যবদ্ধ জনগণকে দাবায়ে রাখা যাবে না।

৮ মৌজার জমি মালিকদের স্বার্থরক্ষা সংরক্ষণ কমিটির সভাপতি এস এম মজনুর রহমানের সভাপতিত্বে ও জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক এস এম মনিরুজ্জামান মনির সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক আনোয়ার হোসেন ফারুক, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিম রেজা নূর দীপু, পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম হাসেম, ৮ মৌজার জমি মালিকদের স্বার্থরক্ষা সংরক্ষণ কমিটির সাংগঠনিক রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ আলী আহম্মেদ, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জামিউর রহমান উল্লাস প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর