মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক কাজিপুর থানা কম্পাউন্ডে চার বোতল মদসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা সিরাজগঞ্জের সলঙ্গায় সরকারি পুকুর দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন লালমনিরহাটের ট্রাকের ধাক্কায় অটোরিকশা তিন যাত্রী নিহত, আহত ৭জন কোথায় আছে মিরা, বেঁচে আছে তো? নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধারের আকুতি বাবার পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল যুবকের জয়পুরহাটে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত বেড়ায় ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

সিরাজগঞ্জে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন উপলক্ষে আলোচনাসভা ও পুরস্কার বিতরণ

আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ: / ৩৭৯ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩

স্মার্ট গ্রন্থাগার, স্মার্ট বাংলাদেশ’ গড়তে জনগণকে গ্রন্থগার মুখিকরা, পাঠাভ্যাস বৃদ্ধি এবং মননশীল সমাজগঠনে এবং জনগণের বিশ্ববিদ্যালয় হিসেবে লাইব্রেরির ভূমিকা দৃঢ় করতে সারাদেশের  ন্যায়   সিরাজগঞ্জে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন উপলক্ষে আলোচনাসভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে সিরাজগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগারের সহযোগিতায় রোববার (৫ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে উক্ত দিবসটি বেলুন ফেস্টুন উড়িয়ে শুভ সূচনা করা হয়। এতে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন,  অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়।

পরে জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ এ,কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  গণপতি রায়। এসময়ে   তিনি তার বক্তব্যে  বলেন, জ্ঞানভিত্তিক সমাজ গঠনে ভালো বই পড়ার জন্য নতুন  প্রজন্মদেরকে বই পড়ার জন্য  উৎসাহ দিতে হবে। বই পড়ার চর্চা বাড়াতে হবে। বই মানুষের প্রকৃত বন্ধু, যা জ্ঞানের পরিধি বাড়ায় ও মানব সত্তাকে জাগ্রত করে। মনের খোরাক মেটানোর পাশাপাশি বই মানুষের অভিজ্ঞতা বৃদ্ধি করে নিজেকে  জ্ঞানের আলোয় আলোকিত করে। কালের পরিক্রমায় সভ্যতার সেতুবন্ধন হিসেবে গ্রন্থাগার কাজ করে।

তথ্য প্রযুক্তির উৎকর্ষে বই সংরক্ষণ ও পড়ার অভ্যাস ক্রমেই হৃাস পাচ্ছে। সে পরিপ্রেক্ষিতে মানুষকে বই পড়ায় উৎসাহিত করতে ‘জাতীয় গ্রন্থগার দিবস ‘ পালন কার্যকর ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানে  সন্মানিত অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জের  ডি.কে.ইউ কলেজে’র অধ্যক্ষ সেলিম নূর, সিরাজগঞ্জ ব্র্যাকের সমন্বয়ক মোঃ রইস উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা মাহমুদুল হক পাঠাগারের সভাপতি ও দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিন পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ ইসমাইল হোসেন প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন,  সিরাজগঞ্জ সরকারি গণ গ্রন্থাগার, লাইব্রেরিয়ান পূর্ণিমা ডালু।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন,  মোঃ খায়রুজ্জামান মুন্নু। অনুষ্ঠানে বই পাঠ প্রতিযোগিতায় ১৫ জনকে এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ১৫ জনকে সনদপত্র, এবং১০ টি ইভেন্টে  পুরস্কার প্রদান করা হয়েছে।

এসময়ে সিরাজগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগারের কর্মকর্তা,কর্মচারীগণ, বিভিন্ন লাইব্রেরী সভাপতি, প্রতিনিধি গণ, পাঠক, অভিভাবক, সুধীজন, সাংবাদিক সহ বিভিন্ন  শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা  উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর