বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রতিবাদ পাবনায় হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন। বেড়ায়  এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার।

সিরাজগঞ্জে ফেন্সিডিলসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক : / ২৮৪ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম এলাকায় অভিযান চালিয়ে ২৪৩ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-১২ এর সদস্যেরা।

রবিবার সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলস্টেশন এলাকায় এ অভিযান চালানো হয়।

আটককৃতরা হলো ঠাকুরগাঁও জেলার হরিপুর থানার গেদরা মারাধার গ্রামের নুরুল ইসলামের ছেলে ফারুক হোসেন (২৫) ও ঠাকুরগাঁও থানার চামেম্বরী গ্রামের আইয়ুব আলীর ছেলে আসাদুজ্জামান (২৭)।

র‌্যাব-১২ এর মিডিয়া অফিসার মোস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৪৩ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারীকে আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল-ফোন জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, দীর্ঘদিন যাবত আইনপ্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে তারা সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন স্থানে অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিলো। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামত সহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর