শিরোনামঃ
সিরাজগঞ্জে মহিলা দলের বিক্ষোভ মিছিলে হাজারো নেতাকর্মী নিয়ে অংশ গ্রহন করেন আলামিন ও বাবু
নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জে মহিলা দলের বিক্ষোভ মিছিলে পৌরসভার ৭নং ওয়ার্ড থেকে হাজারো নেতাকর্মী নিয়ে অংশ গ্রহন করেন,সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রিজ পরিচালক, বিএনপি নেতা শরিফুল ইসলাম আলামিন। ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক, আনোয়ার হোসেন বাবু।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার ৬টি ইউনিয়ন ও পৌরসভার ১৫ ওয়ার্ডের বিএনপির নারীকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের ইসলামিয়া কলেজ মাঠে উপস্থিত হয়।
এসময় ইসলামিয়া কলেজ মাঠে এক সংক্ষিপ্ত সমাবেশে অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ বলেন, জামায়াতের আমির ডা. শফিকুল রহমান নারীদের নিয়ে কুরুচিপুর্ন মন্তব্য করেছে। তাই আজ সিরাজগঞ্জের নারীরা ঐক্যবদ্ধ হয়েছে। তারা প্রতিবাদ জানাতে বিক্ষোভ করছে। আগামী ১২ তারিখে এই সকল নারীরা ব্যালটের মাধ্যমে জামায়াতকে উচিত জবাব দিবে।
সমাবেশ শেষে জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ ও তার পুত্রবধু সাহার নুর আবদাল এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমানের বাচ্চুর নেতৃত্বে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করেন।
মিছিলে ভোট দিবে কিসে? ধানের শীষে’ ভোট দিবো কাকে টুকু ভাইকে, এই শ্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো শহর। মিছিলে জেলা বিএনপির নেতাকর্মীসহ হাজার হাজার মহিলার উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর







