বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
প্রতিবাদ পাবনায় হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন। বেড়ায়  এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার।

সিরাজগঞ্জে মা সমাবেশ ও শিশু বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

রিপোর্টারের নাম : / ২২৪ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ১৩ মার্চ, ২০২৩

আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে সদর উপজেলার কালিয়াহরিপুরের তেতুলিয়া ও কাজিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ ও শিশুবরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বেসরকারী উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম(এনডিপি)র আয়োজনে এবং গণসাক্ষরতা অভিযানের সহযোগিতায় রবিবার (১২ মার্চ ২০২৩) উক্ত ২ টি প্রাথমিক বিদ্যালয়ের স্ব স্ব কক্ষে   অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা, সিরাজগঞ্জ  সদর মোঃ আক্কাছ আলী।

এতে  সভাপতিত্ব করেন তেতুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এসএমসির সভাপতি ও তেতুলিয়া চুনিয়াহাটি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জাহিদুল ইসলাম ও কাজিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মমিন সরকার।

অনুষ্ঠানটি পরিচালনা করেন এনডিপির প্রতিবন্ধিতা ও শিক্ষা কর্মসুচির উপব্যবস্থাপক শিপন চন্দ্র নাগ। অনুষ্ঠানে দুইটি বিদ্যালয়ে প্রাক্ প্রাথমিক শ্রেণিতে ভর্তি হওয়া ৫৯ জন ছাত্র/ছাত্রীকে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিক ভাবে বরণ করে নেওয়া হয়। বরণকৃত ছাত্র-ছাত্রীরা এবং তাদের অভিভাবকগণ অনেক আনন্দ উল্লাসের মাধ্যমে অনুষ্ঠানের অংশগ্রহন করেন। অনুষ্ঠানে কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রূপের সদস্য, এসএমসি, পিটিএ, স্যাক ও স্লিপ কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর