সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জ-৩ আসনের এমপি আয়নুল হকের গাড়িতে হামলার ঘটনায় জামায়াতকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন সিরাজগঞ্জের সলঙ্গায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি আন্তঃজেলা ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ উল্লাপাড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আব্দুল মোমিনের উদ্যোগে মনোহারা রাস্তা মেরামত কোনাবাড়িতে ডেঙ্গুর ভয়াবহ বিস্তার, গত ৪৮ ঘন্টায় ১২৯ জন শনাক্ত। বেড়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে এক ফার্মেসীকে জরিমানা  কাজিপুরে আবাসন পাচ্ছে ১৮ বীর মুক্তিযোদ্ধা পরিবার  লালমনিরহাটে সাংবাদিকের ওপর হামলা-চাঁদা না দেওয়ায় গলা চেপে হত্যাচেষ্টার অভিযোগ বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ অপহৃতের মুক্তিপণ ফুফুর সাথে বিয়ে 

সিরাজগঞ্জে যমুনা নদীর ভাঙন: বিপন্ন মানুষের পাশে আনসার ও ভিডিপি।

নিজস্ব প্রতিবেদক: / ৫৮ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

টানা বৃষ্টিতে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খাসঝাউ গ্রামে যমুনার পানি আকস্মিকভাবে বেড়ে যাওয়ায় তীব্র নদী ভাঙন ও প্লাবন শুরু হয়েছে। মুহূর্তেই বিলীন হচ্ছে একের পর এক ঘরবাড়ি, গাছপালা ও বিভিন্ন স্থাপনা। ভিটেমাটি হারানোর চরম শঙ্কায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এমন দুর্যোগপূর্ণ মুহূর্তে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় ঢাল হয়ে দাঁড়িয়েছেন স্থানীয় আনসার ও ভিডিপি সদস্যরা। আনসার ও ভিডিপি সিরাজগঞ্জ জেলা কমান্ড্যান্টের নির্দেশে ১৩ জুলাই সকাল থেকেই তারা উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন। ঝুঁকিপূর্ণ এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর আসবাবপত্র, ঘরবাড়ির মালামাল ও গবাদিপশু নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন তারা।

শুধু মালামাল স্থানান্তর নয়, দুর্গতদের নিরাপদ আশ্রয়কেন্দ্রে পৌঁছানো, সান্ত্বনা দেওয়া ও শৃঙ্খলা রক্ষায় নিরলস কাজ করছেন আনসার ও ভিডিপির উপজেলা মহিলা প্রশিক্ষিকা, ভাতাভুক্ত সদস্য এবং নারী ও পুরুষ স্বেচ্ছাসেবী ভিডিপি সদস্যরা। বিপদের দিনে আনসার-ভিডিপির এমন মানবিক ও দায়িত্বশীল ভূমিকা স্থানীয়দের মাঝে আশার আলো জাগিয়েছে এবং সর্বস্তরের মানুষের প্রশংসা কুড়িয়েছে।

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সারাদেশে বন্যা, পাহাড় ধস ও নদী ভাঙনে সাধ্যমতো ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে আনসার ও ভিডিপি সদস্যদের নির্দেশ দিয়েছেন বাহিনীর মহাপরিচালক মহোদয়। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাহিনীর মাঠপর্যায়ের কর্মকর্তাদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এই উদ্ধার ও মানবিক সহয়তা অভিযান দেশজুড়ে অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর