মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনামঃ
বেড়ায় আম গাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার কাউসার আহম্মেদ স্কুল এন্ড কলেজে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত।  হেলালের দৌরাত্ম,ঘুষ ছাড়া মিলছেনা কাঙ্ক্ষিত সেবা। শালিণ্য’র সভাপতি মাহফুজা খানম,৮ম বারের মত সম্পাদক কিশোর বালা। বাউবির এমএ এবং এমএসএস প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত। উল্লাপাড়ায় তিন গ্রামবাসীর উদ্যোগে রাস্তা নির্মাণ যশোরে ৯ম শ্রেণির ছাত্রী অপহরণ: ৯দিনেও উদ্ধার নেই কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিটিক্যালের কর্মচারী হত্যার প্রতিবাদে বিক্ষোভ।  বৃষ্টিতে ভিজে তেলের অপেক্ষা যশোরে স্মরণকালের জ্বালানি সংকট, জনদুর্ভোগ চরমে যমুনা নদীর পশ্চিম পাড় তীর সংরক্ষণ প্রকল্পের ওপর গোবর, দূষিত হচ্ছে পরিবেশ

সিরাজগঞ্জে সাজেদা ফাউন্ডেশনের উত্তরণ কর্মসূচীর অবহিত করণ সভা অনুষ্ঠিত

উজ্জ্বল অধিকারী, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: / ২৬৮ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩

২৯শে জানুয়ারি সকাল ১০টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এ,কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে অ‌তিদ‌রিদ্র জন‌গো‌ষ্ঠির মা‌ঝে সম্পদ সম্প্রসারণ, স্বাস্থ‌্য, সামা‌জিক অন্তর্ভু‌ক্তিকরণ ও অর্থনৈ‌তিক অবস্থার ই‌তিবাচক প‌রিবর্তন ঘ‌টি‌য়ে সামা‌জিকভা‌বে ক্ষমতায়ণ ও সমা‌জের মূল স্রোতধারার সা‌থে সম্পৃক্তকরণের উ‌দ্দে‌শ্যে উত্তরণ কর্মসূচীর জোনাল ম‌্যা‌নেজার রুহুল আমিনের সঞ্চালনায় অবহিতকরণ সভা অনু‌ষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপ‌স্থিত ছি‌লেন সিরাজগঞ্জ জেলার জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপ‌স্থিত ছি‌লেন সিরাজগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়, সহকারী প‌রিচালক সমাজ সেবা, সিরাজগঞ্জ সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকতা ইমান আলী। উক্ত সভায় উত্তরণ কর্মসূ‌চির সকল কার্যক্রমসহ সা‌জেদা ফাউ‌ন্ডেশণের গৃ‌হিত সকল কার্যক্রমসমুহ উপস্থাপন ক‌রেন মোহাম্মদ স‌াখাওয়াত হো‌সেন, ফিল্ড অপা‌রশণ ম‌্যা‌নেজার, সা‌জেদা ফাউ‌ন্ডশণ।

এছাড়াও সভাটি‌তে সিরাজগঞ্জ জেলায় কর্মরত আরও ৪৬‌টি এনজিও প্রতি‌নিধিগনসহ সাজেদা ফাউন্ডেশনের সেক্টর স্পেশালিষ্ট আবুল কালাম আজাদ, টিমলিড ফরহাদ হোসেন, জাহাঙ্গীর আলম অন‌্যন‌্য কর্মকতা উপস্থিত ছিলেন।

প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান সা‌জেদা ফাউ‌ন্ডেশণ‌কে উওরণ কর্মসূচি বাস্তবায়‌নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং কর্মসূচির সকল কার্যক্রম নিয়ে প্রশংসা করেন। প্রতিবন্ধী ব্যাক্তি ও সুবিধা বঞ্চিত শিশু সহ সমাজের অ‌তিদ‌রিদ্র মানুষদের নিয়ে সিরাজগঞ্জ জেলার বর্তমান কর্মএলাকার পাশাপা‌শি চৌহালী, বেলকুচি, কাজিপুরে বিশেষ ভাবে কাজ করার জন্য পরামর্শ প্রদান করেন এবং উত্তরণ কর্মসূ‌চির উ‌ত্তো‌রোত্তর সমৃ‌দ্ধি কামনা ক‌রে সভা শেষ ক‌রেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর