মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক কাজিপুর থানা কম্পাউন্ডে চার বোতল মদসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা সিরাজগঞ্জের সলঙ্গায় সরকারি পুকুর দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন লালমনিরহাটের ট্রাকের ধাক্কায় অটোরিকশা তিন যাত্রী নিহত, আহত ৭জন কোথায় আছে মিরা, বেঁচে আছে তো? নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধারের আকুতি বাবার পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল যুবকের জয়পুরহাটে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত বেড়ায় ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

সিরাজগঞ্জে ২০ লক্ষ টাকার হেরোইনসহ ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক: / ৩৮৮ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩

সিরাজগঞ্জে ২০ লক্ষ টাকার হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২ সদস্যরা।

শনিবার (১১ ফেব্রুয়ারী) সকালে শহরের নিউ মার্কেট এলাকা থেকে তাদের গ্রেফতার করেছে। এসময় তাদের নিকট থেকে ১টি মটরসাইকেল ও দুইটি মোবাইল জব্দ করেছে।

গ্রেফতারকৃতরা হলো, চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার রেহাইচর গ্রামের আব্দুস সালামের স্ত্রী মোছাঃ সানিজদা বেগম (৩০) ও পাবনা জেলার সাঁথিয়া থানার নিকুরাহ গ্রামের ইদ্রিস আলীর ছেলে মোঃ হুমায়ুন কবির (৩৮)। র‌্যাব-১২ এর সিনিয়র সহকারি পুলিশ সুপার ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোঃ এরশাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানান, আজ সকালে সিরাজগঞ্জ শহরের নিউ মার্কেট এলাকায় জাকির হোসেন এর কাপড়ের দোকানের সামনে মাদক বিরোধী অভিযান চালিয়ে ২১০ দশ গ্রাম হেরোইনসহ তাদের দুইজনকে আটক করা হয়। এ সময় তাদের নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয় ও বহনের কাজে ব্যবহৃত ১টি মটরসাইকেল এবং ২টি মোবাইল জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামীরা দীর্ঘদিন যাবৎ সিরাজগঞ্জ জেলাসহ বিভিন্ন জেলায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিলো। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর