সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক কাজিপুর থানা কম্পাউন্ডে চার বোতল মদসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা সিরাজগঞ্জের সলঙ্গায় সরকারি পুকুর দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন লালমনিরহাটের ট্রাকের ধাক্কায় অটোরিকশা তিন যাত্রী নিহত, আহত ৭জন কোথায় আছে মিরা, বেঁচে আছে তো? নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধারের আকুতি বাবার পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল যুবকের জয়পুরহাটে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত বেড়ায় ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

সিরাজগঞ্জে ৪ কোটি টাকা মুল্যের ৪ হেরোইন ও ৫৮ পিস ইনজেকশনসহ দুই মাদক ব্যবসায়ী আটক

রিপোর্টারের নাম : / ৮৬ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

সিরাজগঞ্জে ৪ কেজি ৩৩০ গ্রাম হেরোইন ও ৫৮ পিস নেশাজাতীয় ইনজেকশন (অ্যাম্পুল)সহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে। একই সাথে মাদক বহনকারী গোখাদ্য ভর্তি একটি ট্রাক জব্দ করা হয়েছে।

সোমবার ভোর রাত ১টার দিকে যমুনা সেতু পশ্চিমপাড় টোলপ্লাজায় ঢাকাগামী লেনে অস্থায়ী চেক পোস্ট স্থাপন করে এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা হলো-চাপাইনবাবগঞ্জ সদর থানার রামভদ্রপুর গ্রামের বিশারত আলীর ছেলে আবু বক্কর (৪৪), রাজশাহী জেলার গোদাগাড়ী থানার সুলতানগঞ্জ বাজার এলাকার লালবর আলীর ছেলে সোহাগ আলী (১৯)।

সোমবার বিকেলে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে যমুনা সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ আমিরুল ইসলামের নেতৃত্বে যমুনা সেতু পশ্চিম থানা পুলিশ যমুনা সেতু টোলপ্লাজার ঢাকাগামী লেনে অস্থায়ী চেক স্থাপন করেন। এসময় চাপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী একটি ট্রাক থামিয়ে তল্লাশী করে ৪ কেজি ৩৩০গ্রাম হেরোইন এবং ৫৮ পিস নেশাজাতীয় ইনজেকশন (অ্যাম্পুল) উদ্ধার করা হয়। একই সময়ে ট্রাকটি জব্দ করা হয়। উদ্ধারকৃত হেরোইনের মুল্য আনুমানিক চার কোটি টাকা।
তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামী আবু বক্করের বিরুদ্ধে ঢাকা মেট্টো পুলিশের দারুস সালাম থানায় মামলা রয়েছে। এঘটনায় যমুনা সেতু পশ্চিম থানায় মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর