বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
সলঙ্গায় ইয়াবা ও নগদ টাকাসহ রাজু নামে মাদক ব্যবসায়ী গ্রেফতার বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু। নববর্ষে আবৃত্তি প্রতিযোগীতায় জেলায় ২য় স্থান শিবরাম স্কুলের শিক্ষার্থী নুহা বেড়ায় বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন পহেলা বৈশাখ মঙ্গলবার বন্ধ থাকছে বেনাপোলে আমদানি-রপ্তানি কার্যক্রম শিক্ষাক্ষেত্রে একবারই রেজিস্ট্রেশন করতে হবে, এক মুরগী ৩ বার জবাই চলবে না-যশোরে শিক্ষামন্ত্রী। শার্শায় ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা : অভিযুক্ত বৃদ্ধ আটক। এবার ঝিকরগাছায় পিকআপের ধাক্কায় যুবক নিহত। যশোরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন শুরু। সলঙ্গায় এভার গ্রীন দই মিষ্টি ঘর ও আলীম হোটেলে ভোক্তা অধিকারের জরিমানা

সিরাজগঞ্জে ৫৭ কেজি গাঁজাসহ ৩জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

রিপোর্টারের নাম : / ২৭৪ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ২৮ জুন, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জে র‍্যাব-১২ সদর কোম্পানি ও র‍্যাব-১২’র যৌথ অভিযানে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা এলাকা হতে ৫৭ কেজি গাঁজাসহ ৩জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার ও ১টি পিকআপ জব্দ করা হয়েছে।

শুক্রবার (২৮ জুন) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত র‍্যাবের অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে পিক-আপ যোগে গাঁজা বহন করছে এমন তথ্যের ভিত্তিতে ঢাকা-রংপুর মহাসড়কে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার সয়দাবাদ এলাকায় পিকআপ হতে ৫৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এসময় ঘটনাস্থল থেকে কুমিল্লা জেলার দেবীদ্বার থানার পুয়াবাড়ী গ্রামের আলী আশরাফের ছেলে আল আমিন (২৫), হোসেনপুর গ্রামের লোকমান হোসেনের ছেলে সাব্বির হোসেন (১৯) ও মোরশেদের ছেলে আনিছ আহম্মেদকে (২৩) আটক করা হয়েছে।

এছাড়াও গাঁজা ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ৪টি মোবাইল,নগদ ৬ হাজার ৬শত ৭০টাকা এবং ১টি বলেরো পিকআপ জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

শুকবার সন্ধ্যায় এক প্রেস বিফ্রিং এর মাধ্যমে নিশ্চিত করেছেন র‍্যাব-১২’র কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর