বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমার ছোট ভাই ইমন উল্লাপাড়ায় লাগামহীন থ্রি – হুইলার স্ট্যান্ডের সিরিয়াল পেতে সড়কে বেপরোয়া প্রতিযোগিতা ৪০ বছর ধরে বাঁশের সাঁকোই একমাত্র ভরসা।  গ্রামীণফোন একাডেমিতে ৪ লাখ নিবন্ধন, চাহিদার শীর্ষে এআই কোর্স। কাজিপুরে অসাধু সার বিক্রেতার অর্থদন্ড।  ১১ দলের লংমার্চ ঘিরে নাশকতার আশঙ্কা, সজাগ থাকার আহ্বান সারওয়াত সিরাজ শুক্লার। উল্লাপাড়ায় কোনাগাতী কে,সি, দাখিল মাদ্রাসায় সুধী ও অভিভাবক সমাবেশ উল্লাপাড়ায় বাংলাদেশ ট্রাক – কাভার্ডভ্যান মালিক সমিতির জেলা কার্যালয় উদ্বোধন বিএনপির নাম ভাঙিয়ে দুষ্টমি করলে বা অপ্রপ্রয়াস চালালে তা তুলে ধরুন-ওবায়দুর রহমান চন্দন নিয়ন্ত্রণ হারিয়ে জয়পুরহাট গামী প্রতিমন্ত্রীর গাড়ি খাদে, আহত ১ নারী

সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিস হতে নৈশপ্রহরী নূরুল ইসলামের ঝুলন্ত মরদেহ উদ্ধা

রিপোর্টারের নাম : / ২২৩ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ৩০ মার্চ, ২০২৪

আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসের একটি রুম হতে নূরুল ইসলাম (৬০) নামের এক নৈশ প্রহরীর সিলিং ফ্যানে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৯ মার্চ) সন্ধ্যার দিকে সিলিং ফ্যানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে জানা যায় ।

অফিস সহকারী আতিকুল ইসলাম আতিক
জানালার দিকে তাকিয়ে দেখেন যে নৈশপ্রহরী নূরুল ইসলাম রুমের ফ্যানের সাথে গলায় ফাঁসে ঝুলন্ত অবস্থায় দেখে সংগেই জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে জানান।
তবে এটি হত্যা নাকি আত্নহত্যা সেই প্রশ্নের উত্তর খুঁজছেন অনেকেই।
নূরুল ইসলাম সিরাজগঞ্জ পৌরএলাকার কোলগয়লা মহল্লার বাসিন্দা। তিনি প্রায় ৩০ বছর ধরে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের নৈশ প্রহরী হিসেবে কর্মরত ছিলেন।
অফিস সহকারী আতিকুল ইসলাম আতিক বলেন, আমরা বৃহস্পতিবারে একসাথে অফিস করেছি। সে নৈশপ্রহরী হওয়ায় প্রতিদিন অফিসেই থাকত।

এ ঘটনায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হারুনর রশিদ বলেন, এ বিষয়টি আমি জানার পরই থানায় অবহিত করি। পরে সদর থানা পুলিশ ঘটনাস্থলে এসে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
পুলিশ ঘটনাটি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সিরাজুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয় তারা মরদেহ উদ্ধার করছে। তবে এটি আত্নহত্যা না হত্যা সেটা এখনই বলা যাচ্ছে না। বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর