বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক কাজিপুর থানা কম্পাউন্ডে চার বোতল মদসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা সিরাজগঞ্জের সলঙ্গায় সরকারি পুকুর দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন লালমনিরহাটের ট্রাকের ধাক্কায় অটোরিকশা তিন যাত্রী নিহত, আহত ৭জন কোথায় আছে মিরা, বেঁচে আছে তো? নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধারের আকুতি বাবার

সিরাজগঞ্জ জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি  সেলিনা বেগম স্বপ্না, সাধারণ সম্পাদক  হাসনাহেনা

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ / ৫৫৪ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ১৩ জুন, ২০২২

সিরাজগঞ্জ জেলা মহিলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সেলিনা বেগম স্বপ্না সভাপতি ও অধ্যাপিকা হাসনা হেনা সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হয়েছেন। রবিবার শহরের শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে ৫ বছর পর সিরাজগঞ্জ জেলা মহিলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মেরিনা জাহান কবিতা এমপি। সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ সাফিয়া খাতুন। জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এমপি সেলিনা বেগম স্বপ্না’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যাপিকা হাসনা হেনা’র সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জনাব মাহমুদা বেগম কেক। বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক শিরিন রুখসানা, ড. জান্নাত-আরা তালুকদার হেনরী, সাংগঠনিক সম্পাদক নাসরিন সুলতানা। এছাড়াও সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট কে এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, দলের সাবেক সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আবু ইউসু সূর্য,অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি, তানভীর শাকিল এমপি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ এমপি, সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা। সম্মেলনে নুর মহল ও ফারজানা সিদ্দিকা অপুকে সহ সভাপতি এবং নুসরাত জাহান ইলোরা ও হেলেনা মতিন লুৎফাকে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর