বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমার ছোট ভাই ইমন উল্লাপাড়ায় লাগামহীন থ্রি – হুইলার স্ট্যান্ডের সিরিয়াল পেতে সড়কে বেপরোয়া প্রতিযোগিতা ৪০ বছর ধরে বাঁশের সাঁকোই একমাত্র ভরসা।  গ্রামীণফোন একাডেমিতে ৪ লাখ নিবন্ধন, চাহিদার শীর্ষে এআই কোর্স। কাজিপুরে অসাধু সার বিক্রেতার অর্থদন্ড।  ১১ দলের লংমার্চ ঘিরে নাশকতার আশঙ্কা, সজাগ থাকার আহ্বান সারওয়াত সিরাজ শুক্লার। উল্লাপাড়ায় কোনাগাতী কে,সি, দাখিল মাদ্রাসায় সুধী ও অভিভাবক সমাবেশ উল্লাপাড়ায় বাংলাদেশ ট্রাক – কাভার্ডভ্যান মালিক সমিতির জেলা কার্যালয় উদ্বোধন বিএনপির নাম ভাঙিয়ে দুষ্টমি করলে বা অপ্রপ্রয়াস চালালে তা তুলে ধরুন-ওবায়দুর রহমান চন্দন নিয়ন্ত্রণ হারিয়ে জয়পুরহাট গামী প্রতিমন্ত্রীর গাড়ি খাদে, আহত ১ নারী

সিরাজগঞ্জ টিকটক করার সময় ব্রীজের লোহার পাইপে আঘাত পেয়ে যুবক নিহত 

রিপোর্টারের নাম : / ২০২ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ৮ জুন, ২০২৪

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জ শহরের ঐতিহ্যবাহী ইলিয়ট ব্রীজ (রড়পুল) এ গাড়ীর ছাদখুলে টিকটক করার সময় ব্রীজের লোহার আঘাত পেয়ে রবিউল আজিম তনু (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (৮ জুন-২০২৪) ভোর ৫ টার দিকে শহরের উক্ত ব্রীজে এ দূর্ঘটনা ঘটে।

নিহত যুবক রবিউল আজিম তনু সাতক্ষীরা জেলার কলেরা থানার গোপনাথপুর গ্রামের মৃত লিয়াকত আলীর পুত্র।

সিরাজগঞ্জ সদর থানার ওসি মোঃ সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সিরাজগঞ্জ শহরের এস.এস. রোডের বন্ধু মুখলেসুর রহমানকে সাথে নিয়ে রবিউল আজিম তনু ভোরে একটি প্রাইভেট কার নিয়ে ইলিয়ট ব্রীজের ওপর যান।
এ সময় রবিউল আজিম তনু গাড়ীর ছাদ খুলে দাঁড়িয়ে ইলিয়ট ব্রীজের সৌন্দর্যের ভিডিও টিকটক করাকালে অসাবধানতায় হঠাৎ করে রবিউল আজিম তনু ব্রীজের লোহার পাইপের সঙ্গে জোরে ধাক্কা খায় এতে সে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তার সাথে থাকা বন্ধু রবিউল আজিম তনুকে উদ্ধার করে কাছেই সিরাজগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্য চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর