শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
গাজীপুরের কালিয়াকৈরে ১৩তম জাতীয় গাইড ক্যাম্পের সমাপনী, অংশ নিলেন ৬০০ গাইড। পাহাড়ের দুর্গম পথ, গভীর অরণ্য আর খরস্রোতা নদী—এটাই বান্দরবানের থানচি। ​লালমনিরহাটে চলাচলের রাস্তা কেন্দ্র করে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম-একজন হাসপাতালে বেড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন শিবরাম স্কুলের অধ্যক্ষ রাশেদ প্রতিবাদ পাবনায় হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন। বেড়ায়  এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার।

সিরাজগঞ্জ সদরে  ভিক্ষুক পূর্ণবাসনের লক্ষ্যে ছাগল বিতরণ

আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ: / ২১৬ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩

সিরাজগঞ্জ সদর উপজেলাকে ভিক্ষুক মুক্ত করার লক্ষ্যে ভিক্ষুকদেরকর পূর্ণবাসনের  ও বিকল্প কর্মসংস্থান শীর্ষক কর্মসূচির আওতায় ১৫ জন ভিক্ষুকের মাঝে ৩‌টি করে ৪৬ টি ছাগল ও নগদ  ১’৫০০ শত টাকা করে  বিতরণ করা হয়েছে।

সিরাজগঞ্জ সদর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ১৬ এপ্রিল র‌বিবার দুপুরে উপজেলা পরিষদ  চত্বরে ভিক্ষুক পরিবারের মাঝে ছাগল বিতরণ ও একই সাথে ছাগলের খাবার ও প্রয়োজনীয় উপকরণ  বাবদ ১,৫০০ শত করে টাকা প্রদান করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে সদর উপজেলা নির্বাহী অফিসার মাশুকাতে  রা‌ব্বি এই ছাগল গুলো বিতরণ করেন।

এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন  , সদর  উপজেলা সমাজসেবা কর্মকর্তা ‌মোঃ সোহেল রানা, কাওয়াকোলা ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান জিয়া মুন্সী প্রমূখ উপস্থিত ছিলেন।

সদর উপজেলা নির্বাহী অফিসার মাশুকাতে রা‌ব্বি জানান, মোট ১৫ জন ভিক্ষুককে  পূর্ণবাসনের লক্ষ্যে আয়বর্ধকমূলক কর্মকাণ্ডের জন্য ছাগল বিতরণ কার্যক্রম হাতে নিয়েছে উপজেলা প্রশাসন। কোন ভিক্ষুক যেন তার পরিবারের বোঝা না হয় সে জন্য তাদের ছাগল প্রদান করা হয়। এর মাধ্যমে তাদের বিকল্প আয়ের ব্যবস্থা হবে। শুধু তাই নয় প্রত্যেক ভিক্ষুককে সামাজিক নিরাপত্তা বেষ্টনির আওতায় আনা হয়েছে। যেসব ভিক্ষুককে ছাগল বিতরণ করা হয়েছে উদ্দেশ্য সফল করতে যথাযথভাবে মনিটরিং করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর