মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জ-৩ আসনের এমপি আয়নুল হকের গাড়িতে হামলার ঘটনায় জামায়াতকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন সিরাজগঞ্জের সলঙ্গায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি আন্তঃজেলা ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ উল্লাপাড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আব্দুল মোমিনের উদ্যোগে মনোহারা রাস্তা মেরামত কোনাবাড়িতে ডেঙ্গুর ভয়াবহ বিস্তার, গত ৪৮ ঘন্টায় ১২৯ জন শনাক্ত। বেড়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে এক ফার্মেসীকে জরিমানা  কাজিপুরে আবাসন পাচ্ছে ১৮ বীর মুক্তিযোদ্ধা পরিবার  লালমনিরহাটে সাংবাদিকের ওপর হামলা-চাঁদা না দেওয়ায় গলা চেপে হত্যাচেষ্টার অভিযোগ বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ অপহৃতের মুক্তিপণ ফুফুর সাথে বিয়ে 

সুন্দরগঞ্জে আল খিদমাহ ফাউন্ডেশন’র আত্মপ্রকাশ, সভাপতি রফিকুল-সেক্রেটারি শামীম

রিপোর্টারের নাম : / ১০৮ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ১ জুন, ২০২৬

মোকছেদ আল মামুন (গাইবান্ধা) প্রতিনিধি : মানুষের পাশে দাঁড়ানো, সামাজিক উন্নয়ন ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডকে সামনে রেখে গাইবান্ধার সুন্দরগঞ্জে আত্মপ্রকাশ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আল খিদমাহ ফাউন্ডেশন’।

রোববার (৩১ মে) রাতে উপজেলার ব্রাইট ড্রিম মডেল মাদরাসা মিলনায়তনে ফাউন্ডেশনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এতে আলেম-ওলামা, শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিক ও তরুণ সমাজের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মাওলানা মো. আব্দুর রাফির সভাপতিত্বে বক্তব্য রাখেন ব্রাইট ড্রিম মডেল মাদরাসার প্রিন্সিপাল ও উপদেষ্টা মাওলানা মো. সোলাইমান মিয়া, সুন্দরগঞ্জ সদর দাখিল মাদরাসার সহকারী শিক্ষক ও ফাউন্ডেশনের উপদেষ্টা মাওলানা মো. আব্দুল আজিজ, বিশিষ্ট ব্যবসায়ী মো. রফিকুল ইসলাম, সাংবাদিক মো. শামীম সরকার শাহীন, ব্যবসায়ী ফারুক মিয়া, আব্দুল হামিদ, মেহেনুল ইসলাম, আইয়ুব আলী, মোস্তাফিজুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, সমাজে মানবিক মূল্যবোধ, পারস্পরিক সহমর্মিতা ও দায়িত্ববোধ জাগ্রত করতেই এই সংগঠনের যাত্রা শুরু হয়েছে।

তারা আরও বলেন, বর্তমান সমাজে সামাজিক বন্ধন দুর্বল হয়ে পড়ছে। এমন বাস্তবতায় অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে এবং মানবিক সহায়তার হাত সম্প্রসারিত করতেই ‘আল খিদমাহ ফাউন্ডেশন’-এর আত্মপ্রকাশ একটি সময়োপযোগী উদ্যোগ।

বক্তারা বলেন, সংগঠনটি চিকিৎসা সহায়তা, শিক্ষা সহায়তা, শীতবস্ত্র বিতরণ, দুর্যোগকালীন সহযোগিতা, রক্তদান কার্যক্রম, যুব উন্নয়ন ও নৈতিক সমাজ গঠনে কার্যকর ভূমিকা রাখবে। পাশাপাশি তরুণ প্রজন্মকে মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে তাদের মানবিক ও গঠনমূলক কাজে সম্পৃক্ত করার লক্ষ্যেও কাজ করবে সংগঠনটি।

আলোচনা সভা শেষে গোপন ব্যালটের মাধ্যমে সংগঠনের নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। এতে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. রফিকুল ইসলাম সভাপতি এবং সাংবাদিক মো. শামীম সরকার শাহীন সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

এছাড়া সর্বসম্মতিক্রমে মো. আইয়ুব আলী কোষাধ্যক্ষ, মো. মমিনুল ইসলাম ও মো. লাবলু রহমান সহকারী কোষাধ্যক্ষ, মো. মোস্তাফিজুর রহমান দপ্তর সম্পাদক, মো. আল আমিন আহমেদ প্রচার ও মিডিয়া সম্পাদক, মো. ফারুক মিয়া সমাজসেবা সম্পাদক, মো. রবিন মিয়া ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এবং মো. মেহেনুল ইসলাম ছাত্রকল্যাণ সম্পাদক মনোনীত হন।

শেষে সংগঠনের সফলতা, মানবকল্যাণমূলক কার্যক্রমের প্রসার এবং সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার জন্য দোয়া অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর