মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
পাবনায় হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন। বেড়ায়  এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

সুন্দরগঞ্জে মাষ্টারপাড়া রক্ত গোলাপ সংঘের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

রিপোর্টারের নাম : / ১৬৬ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

সুন্দরগঞ্জ (গাইবান্ধা)প্রতিনিধি :

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গাইবান্ধার সুন্দরগঞ্জে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের মাষ্টার পাড়া গ্ৰামে
‘মাষ্টারপাড়া রক্ত গোলাপ সংঘ’-এর উদ্যোগে ৭৩টি পরিবারের মাঝে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও দুটি অসহায় পরিবারের অসুস্থ ব্যক্তির মাঝে নগদ ১০হাজার টাকা প্রদান করা হয়েছে।

এ সময় এসময় উক্ত সংঘের কর্তৃপক্ষরা
বলেন, প্রতি বছরের মতো এবারও সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন মাষ্টারপাড়া রক্ত গোলাপ সংঘের উদ্যোগে ৭৩টি অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়াও দুটি অসহায় পরিবারের অসুস্থ ব্যক্তির মাঝে নগদ টাকা প্রদান করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক দ্বীন ব্যক্তির অর্থায়নে এ সংঘের মাধ্যমে এসব সামগ্ৰী বিতরণ করা হয়েছে।
ঈদের উপহার পেয়ে অসহায় মানুষের মুখে যে হাসি ফুটে ওঠেছে, সেটিই আমাদের কাজের সবচেয়ে বড় প্রাপ্তি।
তারা আরো বলেন, ভবিষ্যতেও মাষ্টার পাড়া রক্ত গোলাপ সংঘ সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।

এসময় উপস্থিত ছিলেন উক্ত সংঘের সভাপতি আ.ফ.ম মনিরুল ইসলাম সৈকত, সহ-সভাপতি মাহ আলম ইসলাম, সাধারণ সম্পাদক জাহিদ আহমেদ, কোষাধ্যক্ষ মাহফুজ ইসলাম সৌখিন, রবিউল ইসলাম সহ অন্যান্য সদস্যবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর