বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাজিপুরে বিষপানে বাবা-মেয়ের আত্মহত্যা। বেড়ায় ড্রেজার দিয়ে বালু তোলায় ৩ জনের কারাদণ্ড সহ ৭ লাখ টাকা জরিমানা। দৈনিক কালবেলার অগ্রযাত্রার চার বছর পূর্তি উপলক্ষে কোনাবাড়ীতে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। গাজীপুর বিআরটিএ দালাল সিন্ডিকেট এর মূল হোতা অফিস প্রধান নুরুল ইসলাম। ওয়ালটন প্লাজা-জিরানী বাজার শাখার আয়োজনে মৃত ক্রেতার পরিবার ও ক্রেতার স্ত্রীকে নগদ এক লাখ টাকা প্রদান।  গাজীপুরে প্রতারণার অভিযোগে সাবেক ইউপি সদস্য  কারাগারে। শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় সদা প্রস্তুত বলিপাড়া ব্যাটালিয়ন বিজিবি। কালিয়াকৈরে বেগম সুফিয়া মডেল হাই স্কুলে বার্ষিক অভিভাবক দিবস উদযাপন। বেড়ায় হাত ধোয়া দিবস পালিত বেড়ায় যমুনা নদীতে মা-ইলিশ সংরক্ষণ অভিযান

স্কুল থেকে বাসায় ফেরা হলোনা রনির

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ / ৫০৮ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩

স্কুল থেকে বাসায় ফেরা হলোনা ১ম শ্রেণীর ছাত্র রনির (৮)। আজ দুপুর ১২ টা সময় স্কুল ছুটির পর বাসায় যাওয়ার পথে স্কুলের মূল ফটকে বালুর ট্রাক চাপায় গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাস্তায় মারা যায়। এঘটনায় ট্রাক চালক ও সহকারীকে আটক করেছে পুলিশ। 
নিহত রনি ময়মনসিংহ জেলার নান্দাইল থানার চৈতনখালী গ্রামের ফরিদ মিয়ার ছেলে। সে বাবা মার সাথে কোনাবাড়ী থানাধীন হরিণাচালা এলাকায় বাপ্পার ভাড়া বাসায় থেকে ইন্টারন্যাশনাল এঞ্জেল স্কুলের ১ম শ্রেনীতে পড়াশোনা করতো।
কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) শওকত এমরান জানান,স্কুল ছুটির পর বাসায় যাওয়ার পথে ট্রাক চাপায় মাথায় আঘাত পায় রনি। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। এঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক ও সহকারীকে আটক করা হয়েছে। এবিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর