মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাজিপুরে অসাধু সার বিক্রেতার অর্থদন্ড।  ১১ দলের লংমার্চ ঘিরে নাশকতার আশঙ্কা, সজাগ থাকার আহ্বান সারওয়াত সিরাজ শুক্লার। উল্লাপাড়ায় কোনাগাতী কে,সি, দাখিল মাদ্রাসায় সুধী ও অভিভাবক সমাবেশ উল্লাপাড়ায় বাংলাদেশ ট্রাক – কাভার্ডভ্যান মালিক সমিতির জেলা কার্যালয় উদ্বোধন বিএনপির নাম ভাঙিয়ে দুষ্টমি করলে বা অপ্রপ্রয়াস চালালে তা তুলে ধরুন-ওবায়দুর রহমান চন্দন নিয়ন্ত্রণ হারিয়ে জয়পুরহাট গামী প্রতিমন্ত্রীর গাড়ি খাদে, আহত ১ নারী বেড়ায় শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমী উদ্যোগ বেড়ায় দরিদ্র পরিবারের মাঝে ছাগল বিতরণ সিরাজগঞ্জের সলঙ্গায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বেড়ায় প্রাইভেট কার, মাদক ও নগদ টাকা সহ ৩ মাদক কারবারি গ্রেফতার

সড়কে ঝড়লো শিশুর প্রাণ

রিপোর্টারের নাম : / ২২০ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩

মো আসাদুজ্জামান, ঠাকুরগাঁও সংবাদাতা:ঠাকুরগাঁওয়ে রাস্তা পার হতে গিয়ে হানিফ কোচের বাসের ধাক্কায় দেহ থেকে মাথা আলাদা হয়ে নিহত হয়েছে সুরাইয়া আক্তার নামে এক আট বছরের শিশু।

বুধবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৮ টায় সদর উপজেলার তেঁতুলতলা চব্বিশ টিউবওয়েল নামক স্থানে ঠাকুরগাঁও থেকে দিনাজপুর মহাসড়কে হানিফ কোচের সাথে ধাক্কা লেগে এ ঘটনা ঘটে।

নিহত সুরাইয়া আক্তার গাইবান্ধা জেলা সদর উপজেলার নলডাঙ্গী নামাপাড়া গ্রামের মৃত সাইফুল ইসলামের মেয়ে। তার মা হাসনা বেগম দ্বিতীয় বিয়ে করে স্বামী স্ত্রী দুজনেই চাকরির সুবাদে ঢাকায় থাকেন এবং ছোটবেলা থেকেই শিশুটি ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নে তার নানা-নানীর সাথেই বড় হচ্ছিল।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম ফিরোজ ওয়াহিদ।

স্থানীয়দের বরাতে তিনি বলেন, ‘শিশুটি মাদ্রাসা যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হলে রাস্তা পারাপারের সময় সামনে থেকে হানিফ কোচটি ধাক্কা দিলে মাথা দ্বিখন্ডিত হয়ে যায়। ঘটনাস্থলে স্থানীয় লোকজন এসে মরদেহটি উদ্ধার করে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে৷ এছাড়াও অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে৷


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর