সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
১১ দলের লংমার্চ ঘিরে নাশকতার আশঙ্কা, সজাগ থাকার আহ্বান সারওয়াত সিরাজ শুক্লার। উল্লাপাড়ায় কোনাগাতী কে,সি, দাখিল মাদ্রাসায় সুধী ও অভিভাবক সমাবেশ উল্লাপাড়ায় বাংলাদেশ ট্রাক – কাভার্ডভ্যান মালিক সমিতির জেলা কার্যালয় উদ্বোধন বিএনপির নাম ভাঙিয়ে দুষ্টমি করলে বা অপ্রপ্রয়াস চালালে তা তুলে ধরুন-ওবায়দুর রহমান চন্দন নিয়ন্ত্রণ হারিয়ে জয়পুরহাট গামী প্রতিমন্ত্রীর গাড়ি খাদে, আহত ১ নারী বেড়ায় শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমী উদ্যোগ বেড়ায় দরিদ্র পরিবারের মাঝে ছাগল বিতরণ সিরাজগঞ্জের সলঙ্গায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বেড়ায় প্রাইভেট কার, মাদক ও নগদ টাকা সহ ৩ মাদক কারবারি গ্রেফতার সিরাজগঞ্জের সলঙ্গায় পানিতে ডুবে মাদরাসাছাত্রের মৃত্যু

হাটিকুমরুল হাইওয়ে থানার উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে পালিত

মতিন সরকার / ৩৪১ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২

সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ পালিত হয়েছে। শনিবার এ উপলক্ষে থানা ভবন থেকে একটি র‌্যালী হাটিকুমরুল গোলচত্ত্বরের বিভিন্ন মহাসড়ক প্রদিক্ষন করে।

র‌্যালী শেষে হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এ এম বদরুল কবিরের সভাপতিত্বে থানা চত্ত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বগুড়া রিজিয়নের হাইওয়ে অতিরিক্ত পুলিশ সুপার ও চলতি দায়িত্ব পুলিশ সুপার আবু হায়দার মো: ফয়জুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,হাটিকুমরুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেদায়েতুল আলম রেজা,সিরাজগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের সহকারী প্রকৌশলী জাকির হোসেন,পাঁচলিয়া বদরুল আলম উচ্চ বিদ্যালয়ের সভাপতি আব্দুল আলিম।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন,আমরা নিজেরা ভালো হলে সমাজটা ভালো হবে। সকল পুলিশই জনগণ ও দেশের কল্যাণে সর্বত্র কাজ করে যাচ্ছে। সকলে সবসময় চেষ্টা করব যার যার অবস্থান থেকে ভালো কাজ করার। শান্তিশৃঙ্খলা বজায় রাখতে ও সকল ধরনের দুর্ঘটনা রোধে পুলিশকে সহায়তা প্রদান করার চেষ্টা করব।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর