বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত তফসিলের আগেই বেড়ায় প্রচারণায় সম্ভাব্য প্রার্থীরা বেড়ায় মাদক কারবারি আটক 

হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে  সহকারী প্রিসাডিং অফিসারের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ / ১৯৪ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ৭ জানুয়ারি, ২০২৪

হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গাজীপুরে এক সহকারি প্রিজাইডিং অফিসার এর মৃত্যু হয়েছে। রোববার (৭ জানুয়ারি) সকালে গাছা থানা উত্তর খাইলকুর জামিয়া রশিদিয়া মাদ্রাসা ও এতিমখানার ভোটকেন্দ্র (নং-৮০, প্রোগ্রামের কেন্দ্র নং- ২২৭) যাওয়ার পথে তার মৃত্যু হয়েছে। গাছা থানার ডিউটি অফিসার এস আই নাসরিন আক্তার এ তথ্য জানান।

সহকারী প্রিজাইডিং অফিসার আব্দুল করিম(৫৫) কালিগন্জের জামালপুর সিদ্দিকিয়া বালিকা দাখিল মাদ্রাসার সহকারী সুপার।

উত্তর খাইলকুর জামিয়া রশিদিয়া মাদ্রাসা ও এতিমখানা কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোঃ হেলাল মিয়া,জানান গত রাত ১১.৫০ টায় কেন্দ্র কাজ করেছেন। তাহার স্ত্রী ভীষণ অসুস্থ তাই তিনি মানসিকভাবে খুব দুশ্চিন্তায় ছিলেন। পরে তিনি তার এক আত্মীয়র বাসায় যান। আজ সকালে ভোটকেন্দ্রে আসার পথে রিক্সায় স্ট্রোক করলে গাছা থানা পুলিশ উদ্ধার করে দ্রুত তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসকগণ তাকে মৃত ঘোষণা করে।

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের কর্মকর্তা আবুল ফজল জানান, হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যাওয়া সহকারী প্রিসাডিং অফিসারের লাশ তার ছেলে হাসপাতাল থেকে নিয়ে গেছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর