বুধবার, ২৭ মে ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জে বাসচাপায় চালকসহ তিন সিএনজি যাত্রী নিহত শেষ মুহূর্তে এসে বেড়ায় জমে উঠেছে কোরবানির পশুর হাট বেড়ায় রাতের অন্ধকারে নদী ভাঙনে মসজিদ মাদ্রাসা দোকানপাট বিলীন  লালমনিরহাটে আধুনিক পশু জবাইখানার উদ্বোধন গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফরহাদ হোসেন। গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন তানবিরুল ইসলাম রাজিব। গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সেচ্ছাসেবক দল নেতা রবিউল আলম রবি। গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বাবুল হোসেন।  কোনাবাড়ী বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন স্বর্ণা চাকলাদার। কোনাবাড়ী বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা ওয়াসিফ সালিফ।

হেযবুত তাওহীদ কার্যক্রম বন্ধের দাবীতে বিক্ষোভ করছেে উলামায়ে কেরাম ও তৌহিদী জনতা।

নিজস্ব প্রতিবেদক / ১৯৯ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

হেযবুত তাওহীদ কার্যক্রম বন্ধের দাবীতে গাজীপুরে বিক্ষোভ সমাবেশ করছেে কাপাসিয়া উলামায়ে কেরাম ও তৌহিদী জনতা।

আজ সোমবার দুপুর ১২ টায় ঢাকা কিশোরগঞ্জ সড়কের কাপাসিয়া তাজ উদ্দীন আহমদ চত্ত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে দুই শতাধিক মুসল্লী অংশগ্রহণ করেছে।

কাপাসিয়া কওমী পরিষদের সভাপতি মুফতি আজমল হোসেন কাশেমি বলেন, আজকে বিক্ষোভ এর কারণ হেযবুত তাওহীদ বিগত সরকারের আমলে বিগত সরকারের পৃষ্ঠপোষকতায় কিছু নাস্তিক এর পৃষ্ঠপোষকতায় এ দেশের হাজারো আলেম উলামায়ে কেরামকে হেনস্থা করেছে। এর আগে কাপাসিয়া তারা লিফলেট বিতরণ করেছে প্রশাসন কিছু বলেনি। অথচ উলামায়ে কেরাম তাদের বিরুদ্ধে তাদের ভুল আকিদার বিষয়ে কোনো মসজিদে বা দোকানে লিফলেট বিতরণ করে তখন তাদেরকে থানায় ধরে নিয়ে ৫০ হাজার টাকা মুচলেকা নিয়ে ছাড়া হয়। এমন ঘটনা কাপাসিয়া থানায় হয়েছে।

তিনি বলেন, আমাদের সুস্পষ্ট দাবী তারা কোনো প্রচার কাজ চালাতে পারবেনা। তারা মাইক ব্যবহার করে মুসলমানদের বিরুদ্ধে অপপ্রচার চালাতে পারবেনা।

মিজানুর রহমান, প্রস্নিপাল, দাওয়াতুল হক দেওনা মাদ্রাসা, কাপাসিয়া, কাপাসিয়া বাজার মসজিদ এর ইমাম আব্দুল মমিন প্রমুখ বক্তব্য রাখেন।

পরে তারা সমাবেশে লিফলেট বিতরণ করে। লিফলেট লেখা রয়েছে, প্রিয় কাপাসিয়াবাসী..! হেযবুত তাওহীদ নামক ভ্রান্ত মতবাদ সম্পর্কে সতর্ক হোন, নিজে বাঁচুন, পরিবারকে বাঁচান..!
বর্তমান সময়ে বিভিন্ন ভ্রান্ত মতবাদ মুসলিমদের ঈমান-আকীদা ধ্বংস করার অপচেষ্টায় লিপ্ত। এসব ভ্রান্ত মতবাদের মধ্যে “হেযবুত তাওহীদ”একটি ভয়ংকর ভ্রান্ত মতবাদ, যারা ইসলামের সহিহ আকীদা,উম্মাহর স্বীকৃত পথকে প্রশ্নবিদ্ধ করে নতুন এসলাম প্রচার করে বিভ্রান্তি ছড়াচ্ছে, হেযবুত তাওহীদ দাবি করে রাসুল এর ইন্তিকালের ৬০/৭০ বছর পর পৃথিবী থেকে ইসলাম বিলুপ্ত হয়ে গিয়েছে, বর্তমান পৃথিবীতে কোথাও সঠিক ইসলাম নেই। ১৪শ বছর পর বায়োজিদ খান পন্নি হারিয়ে যাওয়া ইসলামকে পুনর্জীবন দিতে ১৯৯৫ সালে হেযবুত তাওহীদ প্রতিষ্ঠা করে। এই ভ্রান্ত আকিদার উপর ভিত্তি করে তারা ইসলামের বিভিন্ন বিধানের নতুন ব্যাখ্যা প্রদান করছে, যার প্রতিটি কুফর এবং শিরক। তারা ইসলামকে এসলাম শিরোনামে এমন একটি রূপ দিয়েছে যার সাথে প্রকৃত ইসলামের দূরতম সম্পর্ক নেই।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর