শনিবার, ২০ জুন ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত তফসিলের আগেই বেড়ায় প্রচারণায় সম্ভাব্য প্রার্থীরা

সিরাজগঞ্জে প্রধানমন্ত্রীর ৭৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে নারী সমাবেশ ও  আলোচনা সভা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম : / ১৬৪ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ জাতিরজনক এর কন্যা দেশরত্ন  প্রধানমন্ত্রী জননেত্রী  শেখ হাসিনা’র ৭৭তম জন্মদিন উপলক্ষ্যে – আনন্দ র‍্যালি প্রদর্শন, নারী সমাবেশ ও   আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ অক্টোবর)  সকাল ১০ টায় সিরাজগঞ্জ শহরের শহীদ এম. মনসুর আলী অডিটোরিয়ামে উক্ত অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ ড.জান্নাত আরা তালুকদার  হেনরী এসময়ে তিনি তার বক্তব্যে বলেন,  এ দেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে এ দেশ হতো না। আজ তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র জন্মদিনে তার দীর্ঘায়ু কামনা করে দোয়া করছি।

এ সময় তিনি আরো বলেন, দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে উন্নত সমৃদ্ধি শালী স্মার্ট বাংলাদেশ বিনির্মানে  মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোন বিকল্প নেই। তিনি দেশকে উন্নয়ন করায় দেশে বিদেশে প্রশংসা অর্জন করছেন। তাই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে- মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে নৌকা মার্কায় ভোট দিয়ে   বিজয়ী করে প্রধানমন্ত্রী করতে হবে। এজন্য নৌকা মার্কায় ভোট চাই।  আপনারা এখন হতে ঐক্যবদ্যভাব তৃণমূল পর্যায়ের মানুষদের  কাছে গিয়ে উন্নয়নের চিত্র তুলে ধরে নৌকা মার্কায় ভোট চান।
এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, সখিনা মোতাহার কল্যাণ ট্রাস্টের সভাপতি ফরিদা ফিরোজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহাইলা আফসানা ইকো, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ সিরাজগঞ্জ জেলা শাখা’র
সহ-সভাপতি বেগম নুর মহল, হোসনে আরা মির্জা হাসি,  ফারজানা সিদ্দিকা, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সাবেক সদস্য নুসরাত জাহান ইলোরা, সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক জেদ্দা পারভীন রিমি, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক সিরাজগঞ্জ জেলা শাখার যুগ্ন-সাধারণ সম্পাদক রোকেয়া সুলতানা, যুব মহিলা আওয়ামী লীগ সিরাজগঞ্জ জেলা শাখা’র  আফরিন মায়া প্রমুখ।
এ অনুষ্ঠানে সখিনা মোতাহার  কল্যাণ ট্রাস্ট কর্মকর্তা ও সদস্য-সদস্যারা ছাড়াও মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং   বিপুল সংখ্যক নারীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর