শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জ-৩ আসনের এমপি আয়নুল হকের গাড়িতে হামলার ঘটনায় জামায়াতকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন সিরাজগঞ্জের সলঙ্গায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি আন্তঃজেলা ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ উল্লাপাড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আব্দুল মোমিনের উদ্যোগে মনোহারা রাস্তা মেরামত কোনাবাড়িতে ডেঙ্গুর ভয়াবহ বিস্তার, গত ৪৮ ঘন্টায় ১২৯ জন শনাক্ত। বেড়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে এক ফার্মেসীকে জরিমানা  কাজিপুরে আবাসন পাচ্ছে ১৮ বীর মুক্তিযোদ্ধা পরিবার  লালমনিরহাটে সাংবাদিকের ওপর হামলা-চাঁদা না দেওয়ায় গলা চেপে হত্যাচেষ্টার অভিযোগ বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ অপহৃতের মুক্তিপণ ফুফুর সাথে বিয়ে 

রায়পুরায় মেঘনায় অবৈধভাবে বালু উত্তোলনের ৪ জন আটক! ১০ লক্ষ টাকা জরিমানা

রিপোর্টারের নাম : / ২০৫ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪

সাদ্দাম উদ্দিন রাজ-নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর রায়পুরা সম্পূর্ণ অবৈধ ভাবে চুম্বক ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায় ২টি ড্রেজার আটক করেছে উপজেলা প্রশাসন। এসময় ৪ ব্যক্তিকে আটক করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে ৪ জনকে ১০ লক্ষ টাকা জরিমানা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৩১ আগস্ট) দুপুরে শ্রীনগর ইউনিয়নের আব্দুল্লাহচর থেকে তাদেরকে আটক করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বালু মহল নির্ধারিত স্থান থেকে বাহিরে গিয়ে সম্পূর্ণ  অবৈধভাবে  চুম্বক ড্রেজার দ্বারা বালু উত্তোলন কালে দুটি ড্রেজার জব্দ করে উপজেলা প্রশাসন। পরে ড্রেজার সহ ড্রেজারে থাকা ৪ জনকে আটক করে নিয়ে আসা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ (১) ধারায় ৪ জনকে ১০ লক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম। এসময় রায়পুরা থানার উপ-পরিদর্শক রাতুল হাসান, প্রেসক্লাবের সভাপতি এম নূরউদ্দিন আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ফরিদ মিয়া, সাংবাদিক ফোরামের সভাপতি মেহেদী হাসান রিপন, রিপোর্টাসক্লাবের সাধারণ সম্পাদক অজয় সাহাসহ পুলিশ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া কাটিং ড্রেজার নিয়ে আসার আগ পর্যন্ত বালু মহলটিতে বালু উত্তোলন সম্পূর্ণ ভাবে বন্ধ ঘোষনা করেন উপজেলা প্রশাসন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর