বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক কাজিপুর থানা কম্পাউন্ডে চার বোতল মদসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা সিরাজগঞ্জের সলঙ্গায় সরকারি পুকুর দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন লালমনিরহাটের ট্রাকের ধাক্কায় অটোরিকশা তিন যাত্রী নিহত, আহত ৭জন কোথায় আছে মিরা, বেঁচে আছে তো? নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধারের আকুতি বাবার পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল যুবকের জয়পুরহাটে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত বেড়ায় ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

উল্লাপাড়ায় ভুয়া ডিজিএফআই কর্মকর্তা গ্রেপ্তার

রিপোর্টারের নাম : / ১৭০ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাহবুব আলম রায়হান (৩০) নামের এক ভুয়া ডিজিএফআই কর্মকর্তাকে আটক করেছে সেনাবাহিনী। রায়হান জয়পুরহাট জেলার আক্কেলপুরের নুরুল ইসলামের ছেলে। রোববার তাকে উল্লাপাড়া রেলওয়ে স্টেশনে সেনা ক্যাম্প থেকে আটক করা হয় এবং এদিন রাতে সেনাবাহিনীর সদস্যরা রায়হানকে উল্লাপাড়া মডেল থানা পুলিশের হাতে তুলে দেন।

উল্লাপাড়া মডেল থানার উপ পরিদর্শক মোকলেছুর রহমান জানান, মাহবুব আলম রায়হান ঘটনার সময় উল্লাপাড়া রেলওয়ে স্টেশনে অবস্থিত সেনা ক্যাম্পে নিজেকে ডিজিএফআই এর কর্মকর্তা পরিচয় দিয়ে প্রবেশ করেন।

পরে তার কথাবার্তায় সেনা সদস্যদের সন্দেহ হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি নিজেকে ভুয়া ডিজিএফআই এর কর্মকর্তা পরিচয় দিয়েছেন বলে স্বীকার করেন। সেনাবাহিনীর সদস্যরা উল্লাপাড়া মডেল থানা পুলিশের হাতে তুলে দেন।

আজ সোমবার (২৩ডিসেম্বর) তাকে সিরাজগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এ ব্যাপারে উল্লাপাড়ায় থানায় একটি মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর