শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার গাজীপুরের কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে যুবক নিহত। বেড়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ২ ফার্মেসীকে জরিমানা সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসা’র সভাপতি হলেন ছাত্র নেতা আরিফ কাজিপুরে পাগলা কুকুরের কামড়ে ১৫ জন আহত  শিশুদের ওপর পরিবেশ দূষণের প্রভাব মোকাবিলায় গাকৃবিতে নীতি সংলাপ অনুষ্ঠিত। অপ্রতিম হত্যা: গ্রেপ্তার দুই কিশোর টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে। টাঙ্গাইলের মির্জাপুরে বংশাই নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ  অনুষ্ঠিত। কাশিমপুরে যৌন শোষণের বিরুদ্ধে শিশু সুরক্ষা নিয়ে যৌথ সভা। কোনাবাড়ীর জরুন এলাকায় ইয়াবার ছড়াছড়ি: মাদকের আগ্রাসনে ধ্বংসের মুখে যুবসমাজ।

জিসিসির ৭ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদকঃ / ১৭০ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫

মহান স্বাধীনতার ঘোষক,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা,সাবেক প্রেসিডেন্ট ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ৮ টার সময় গাজীপুর মহানগরীর ৭ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে অত্র ওয়ার্ড কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। কোনাবাড়ী থানা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ সিরাজুল ইসলাম সিরাজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোনাবাড়ী থানা বিএনপির সাবেক সদস্য সচিব সাজ্জাদুর রহমান মামুন।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন ৭ নং ওয়ার্ড বিএনপি নেতা মোঃ আলম খন্দকার,কোনাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক মোঃ আরিফুল ইসলাম খন্দকার (আরিফ),যুবদল নেতা জহুরুল খন্দকার, বাদল খন্দকার,৭ নং ওয়ার্ড শ্রমিকদলের সভাপতি মোঃ আতাউর রহমান তাঁরা,সাধারণ সম্পাদক মোঃ সিদ্দিক মিয়াসহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

উল্লেখ্য শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান ১৯৩৬ সালের এই দিনে বগুড়ার গাবতলির বাগবাড়ীতে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর