সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
লালমনিরহাটে বাঘের আক্রমণে নারীসহ আহত-৩ বাঘ তাড়াতে বিজিবির ফাঁকা গুলি পদ্মা ব্যারেজ প্রকল্পের কাজের উদ্বোধন জানুয়ারিতে, পাবনায় পানিসম্পদ মন্ত্রী ভয়েস অব কাজিপুরের নয়া সভাপতি শাহিন সম্পাদক মজিদ কাজিপুরের চরাঞ্চলে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু সিরাজগঞ্জের রামকৃষ্ণপুরে চেয়ারম্যান প্রার্থী মতিয়ার রহমান সাবানের মতবিনিময় সভা সিরাজগঞ্জের সলঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগের ৪ সদস্য গ্রেফতার রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান হলেন মিয়া সাত্তার ইলিশ রক্ষায় যমুনা নদীতে অভিযান; ৪০ হাজার মিটার অবৈধ জাল জব্দ যমুনায় অভিযানে ৮০ হাজার মিটার অবৈধ জাল পুরিয়ে ধ্বংস বেড়ায় সুষ্ঠু ভাবে বিজয়া দশমী সম্পন্ন

উল্লাপাড়ায় বাসচাপায় নিহত দুই

নিজস্ব প্রতিবেদক / ৩৪৬ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাসচাপায় দু’জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার চালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতেরা হলেন, উল্লাপাড়া উপজেলার মাগুরাডাঙ্গা গ্রামের আব্দুল মালেক আকন্দ ছেলে ফারুক হোসেন (৩২), একই গ্রামের সানোয়ার উদ্দিনের ছেলে মোহাম্মদ রনি হোসেন (২৩)। আহত মাগুরাডাঙ্গা গ্রামের সমেশ প্রামাণিকের ছেলে হারুন অর রশিদ (২৮)।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বলেন, পাবনা থেকে একটি বাস কক্সবাজার যাচ্ছিল। বাসটি ঢাকা-পাবনা মহাসড়কের উল্লাপাড়ার চালা এলাকায় পৌঁছলে একটি ব্যাটারিচালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে আরোও এক জন। ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর