শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক কাজিপুর থানা কম্পাউন্ডে চার বোতল মদসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড

কাজিপুরে বাস উল্টে নিহত ১ আহত ৪ জন

কলমের বার্তা / ১৬৭ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ২০ জুন, ২০২৫

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখীতে যাত্রীবাহী বাস উল্টে আয়নাল হক(৫৮) নামের এক যাত্রী নিহত এবং আরো ৪ জন যাত্রী আহত হয়েছেন।

শুক্রবার (২০ জুন) সকালে এ ঘটনা ঘটে। নিহত আয়নাল হক পার্শ্ববর্তী পাঁচগাছি গ্ৰামের বাসিন্দা, এ ঘটনায় তার পুত্রবধূ ও নাতি আহত হন। হেলপার দিয়ে গাড়ী চালানোর অভিযোগ স্থানীয়দের। নিশ্চিত করে কাজিপুর থানা পুলিশের ওসি নূরে আলম জানান, জেনিন পরিবহনের ঢাকা মেট্রো-ব-১৩১০৫৭ বাসটি ড্রাইভার হেল্পারসহ ৫ জন যাত্রী নিয়ে সোনামুখী বাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ছাড়ার কয়েক মিনিটের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায়, ঘটনাস্থলে ১ জন যাত্রী নিহত হন এবং ৪ জন আহতাবস্থায় চিকিৎসা নিচ্ছেন।

ড্রাইভার ও হেলপার পলাতক আছে, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এই ঘটনার প্রত্যক্ষদর্শী রৌহাবাড়ি গ্রামের জিয়াউল হক বলেন, হঠাৎ দেখি বাসটি রাস্তার পাশে খাদে পড়ে উল্টে গেলো। তখন দৌঁড়ে সেখানে যাই। এসময় গাক এনজিও অফিসের কয়েকজন এগিয়ে আসেন, আমরা কাঁচ ভেঙ্গে চারজনকে উদ্ধার করি।

এসময় একজনকে মুখ থেতলানো অবস্থায় বের করি। ততক্ষণে সে মারা গেছে। জানা যায়, নিহত আয়নাল হক(৫৮) পাঁচগাছি গ্রামের মৃত আব্দুল হকের পুত্র। তিনি সোনামুখী বাজারে চালের ব্যবসা করতেন। এই ঘটনায় আহত হয়েছে আয়নালের পুত্রবধু মিম খাতুন ( ২৭) এবং তার দশ বছর বয়সী সন্তান, এ ছাড়াও গাছাবাড়ি গ্রামের হাসি খাতুন (৪৮) আহত হন। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

স্থানীয়রা ক্ষোভের সাথে জানান, কাজিপুর থেকে ঢাকাগামী অধিকাংশ বাস মধ্যরাস্তা পর্যন্ত হেলপার দিয়ে চালানো হয়। ফলে ছোট খাট দুর্ঘটনা প্রায়ই ঘটছে, যাত্রী সাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তারা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর