শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেলেন নিহত তৌফিকের পরিবার বেড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জ-পাবনায় অভিযান চালিয়ে বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার উপকূলীয় কৃষিতে নতুন দিগন্ত: অনুমোদন পেল লবণাক্ততা-সহনশীল উচ্চফলনশীল ‘ব্রি ধান১১৯। ওমরা পালনে ২২ জন আনসার সদস্যের হাতে ভিসা,বিমান টিকিট ও উপহারসামগ্রী তুলে দিলেন মহাপরিচালক।  গাজীপুরে শ্রমিক বিক্ষোভ,আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তায় বিএনপি নেতারা। লালমনিরহাটে সিজারের পর প্রসূতির মৃত্যুর অভিযোগ, ক্লিনিক কর্তৃপক্ষ পলাতক আলোকদিয়ার বালুর নিলাম বাতিলে রুল, বালু নলকায় বিক্রিতে হাইকোর্টের নিষেধাজ্ঞা সিরাজগঞ্জের সলঙ্গায় ডিমের পুষ্টিগুণ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে হবে: নবীন আনসার কর্মকর্তাদের উদ্দেশে মহাপরিচালক।

সলঙ্গায় ছাত্রী ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, ধর্ষকের ফাঁসির দাবি

রিপোর্টারের নাম : / ৪২১ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং অভিযুক্ত ধর্ষকের ফাঁসির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১২ অক্টোবর) বিকালে থানার জগজীবনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন কর্মসূচি শুরু হয়। পরে তারা জগজীবনপুর বাজারে গিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেন।

মানববন্ধনে বক্তব্য দেন , সলঙ্গা থানা জামায়াতের আমির রাশেদুল ইসলাম শহিদ, জগজীবনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ, শহরিয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আবুল কালাম আজাদ, আঙ্গারু বালিকা এস.এন.বি. উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আল আমিন হোসেন এবং জগজীবনপুর রানীনগর নূরানী ও ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক মাওলানা মোস্তফা কামালসহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকালে সলঙ্গা থানার খোঁজাখালীর একটি কাঠবাগান থেকে মিম খাতুন নামে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর