শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক কাজিপুর থানা কম্পাউন্ডে চার বোতল মদসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা সিরাজগঞ্জের সলঙ্গায় সরকারি পুকুর দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন লালমনিরহাটের ট্রাকের ধাক্কায় অটোরিকশা তিন যাত্রী নিহত, আহত ৭জন কোথায় আছে মিরা, বেঁচে আছে তো? নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধারের আকুতি বাবার

আধিপত্যবাদের বিরুদ্ধে যারা কথা বলবে তারাই ঐ শক্তির টার্গেটে পরিনত হবে-রফিকুল ইসলাম খান

কলমের বার্তা / ১৯৭ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

সিরাজগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, আধিপত্যবাদের বিরুদ্ধে যারা কথা বলবে তারাই ঐ শক্তির টার্গেটে পরিনত হবে। আর এই টার্গেট বাস্তবায়ন করার জন্য তাদের যারা দোসর পালিয়ে গিয়েছে এবং বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে, সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ন জায়গায় লুকিয়ে আছে, তারা সম্মিলিতভাবে এই হত্যার সাথে জড়িত।

তিনি আরও বলেন, শরিফ ওসমান হাদি বয়সে তরুন হলেও তার লড়াই ছিল আধিপত্যবাদের বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে। যারাই ভারতের আধিপত্য বাদের বিরুদ্ধে কথা বলে, তাকেই তারা শত্রু ভাবে। ভারতের মনে কষ্ট আছে, জুলাই বিপ্লবের পর তারা আর বাংলাদেশকে পূর্বের মত ব্যাবহার করতে পারছে না। শুধুমাত্র আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার কারনেই জামায়াতের সাবেক আমিরসহ কেন্দ্রীয় নেতাদের পরিকল্পিতভাবে বিচারের নামে হত্যা করা হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে উল্লাপাড়া পৌর মুক্ত মঞ্চে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শরিফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় উপজেলা জামায়াতে ইসলামি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এই কথাগুলো বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টার তিব্র সমালোচনা করে মাওলানা রফিকুল ইসলাম খান আরও বলেন, আপনি বলছেন ৩’শ আসনে নির্বাচনের জন্য প্রস্তুত। একজন প্রার্থীর জীবন রক্ষা করতে পারেন না, আর আপনি বলেন, ৩শ আসনে নির্বাচন করার জন্য প্রস্তুত। কার জন্য নির্বাচন করতে চান, কি করতে চান সব খবর আছে। জেনে রাখেন বাংলাদেশের মাটিতে আর ঐ স্টাইলের নির্বাচন হতে দেবে না জনগন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর