শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
কাজিপুরের চরাঞ্চলে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু সিরাজগঞ্জের রামকৃষ্ণপুরে চেয়ারম্যান প্রার্থী মতিয়ার রহমান সাবানের মতবিনিময় সভা সিরাজগঞ্জের সলঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগের ৪ সদস্য গ্রেফতার রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান হলেন মিয়া সাত্তার ইলিশ রক্ষায় যমুনা নদীতে অভিযান; ৪০ হাজার মিটার অবৈধ জাল জব্দ যমুনায় অভিযানে ৮০ হাজার মিটার অবৈধ জাল পুরিয়ে ধ্বংস বেড়ায় সুষ্ঠু ভাবে বিজয়া দশমী সম্পন্ন কাজিপুরে বিষপানে বাবা-মেয়ের আত্মহত্যা। বেড়ায় ড্রেজার দিয়ে বালু তোলায় ৩ জনের কারাদণ্ড সহ ৭ লাখ টাকা জরিমানা। দৈনিক কালবেলার অগ্রযাত্রার চার বছর পূর্তি উপলক্ষে কোনাবাড়ীতে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন।

সকলে একসাথে কাজিপুর গড়বো 

রিপোর্টারের নাম : / ১৯৬ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬২, সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদর আংশিক) আসনের বিএনপি দলীয় প্রতীক ধানের শীষের প্রার্থী সেলিম রেজা বলেছেন, আগে যারা আওয়ামী লীগ বা ভিন্নমতের ছিলেন তাদের একসাথে সুন্দর ও নিরাপদ কাজিপুর গড়বো। দুর্নীতি ও দুঃশাসন থাকবে না। আমরা মাদকমুক্ত কাজিপুর গড়তে চাই।

সোমবার (৮ ফেব্রুয়ারি) উপজেলার শুভগাছা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন (রিপন তালুকদার) কর্তৃক আয়োজিত ও সভাপতিত্বে তারাকান্দি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্থানে নির্বাচনী পথসভায় এ সব কথা বলেন। সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্য তিনি নির্বাচিত হয়ে সংসদে গেলে এলাকার  সকল মন্দির সংস্কারের আশ্বাস দেন।

নির্বাচনী পথসভা সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক রবিউল হাসান। বক্তব্য রাখেন সনাতন ধর্মাবলম্বী প্রতিনিধি পঞ্চানন্দ প্রমূখ। সভায় উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর