শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক কাজিপুর থানা কম্পাউন্ডে চার বোতল মদসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা সিরাজগঞ্জের সলঙ্গায় সরকারি পুকুর দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন লালমনিরহাটের ট্রাকের ধাক্কায় অটোরিকশা তিন যাত্রী নিহত, আহত ৭জন কোথায় আছে মিরা, বেঁচে আছে তো? নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধারের আকুতি বাবার

সিরাজগঞ্জে ইসলামি ছাত্র শিবিরের ইফতার মাহফিল

রিপোর্টারের নাম : / ১৩৮ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ৯ মার্চ, ২০২৬

সিরাজগঞ্জ প্রতিনিধি :সিরাজগঞ্জে ইসলামী ছাত্রশিবিরের থানা দায়িত্বশীলদের সন্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মো: আব্দুল আজিজ।

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সিরাজগঞ্জ জেলা শাখার সেক্রেটারি মো: রেজওয়ানুল্লাহ শোয়াইবের সঞ্চালনায় সন্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ পৌর শাখার আমির অধ্যাপক মো: আব্দুল লতিফ।

এসময় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সিরাজগঞ্জ জেলা শাখার অন্তর্গত সকল সাংগঠনিক থানা শাখার সভাপতি-সেক্রেটারিসহ ইসলামী ছাত্রশিবির ও জামায়াতে ইসলামীর সিরাজগঞ্জ জেলাসহ বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

ইফতার ও দোয়া মাহফিলে পবিত্র মাহে রমজানের তাৎপর্য, তাকওয়া অর্জন এবং ইসলামী আন্দোলনের কার্যক্রমকে আরও বেগবান করার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর