সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন। বেড়ায়  এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

কাজিপুরে গণহত্যা এবং স্বাধীনতা দিবস উদযাপনে  প্রস্তুতিমূলক সভা 

রিপোর্টারের নাম : / ১৪১ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ১১ মার্চ, ২০২৬

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস সফলভাবে উদযাপন  উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে

প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার( ১১ মার্চ) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে দিবস দুটি সফলভাবে উদযাপনের লক্ষ্যে নানা বিষয়ে আলোচনায় অংশ নেন কাজিপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবু সাঈদ, কৃষি অফিসার শরিফুল ইসলাম, শিক্ষা অফিসার নুরুল হুদা তালুকদার, মহিলা বিষয়ক অফিসার চিত্রা রানী সাহা, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, সাবেক পৌর মেয়র আব্দুস সালাম, সহকারি অধ্যাপক ওয়াহিদুজ্জামান মিনু।

সভায় দিবস দুটি যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সভায় জাতীয় কর্মসূচির আলোকে দিবস দুটি পালনের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভাপতি তাঁর বক্তব্যে সংশ্লিষ্ট সকলকে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর