সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন। বেড়ায়  এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

যশোরে শংকরপুর পারিবারিক কলহে ভাইয়ের ছুরিকাঘাতে ভাই জখম; অবস্থা আশঙ্কাজনক

রিপোর্টারের নাম : / ১১১ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ১৬ মার্চ, ২০২৬

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: যশোর শহরের নাজির শংকরপুর এলাকায় পারিবারিক কলহের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই গুরুতর আহত হয়েছেন। আজ সোমবার (১৬ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে শহরের নাজির শংকরপুর হাজারী গেট এলাকায় এ ঘটনা ঘটে।

আহত যুবকের নাম মোস্তাকিন (২৪)। তিনি ওই এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মিলন শেখের ছেলে। তাকে আশঙ্কাজনক অবস্থায় যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে পারিবারিক বিষয় নিয়ে মোস্তাকিনের সঙ্গে তার আপন ছোট ভাই মোস্তাফিজুর রহমানের (২২) কথা-কাটাকাটি হয়। বাকবিতণ্ডার একপর্যায়ে মোস্তাফিজুর উত্তেজিত হয়ে বড় ভাই মোস্তাকিনের পেটে ছুরিকাঘাত করেন। এতে তিনি রক্তাক্ত জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন ও স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, আহত মোস্তাকিনের পেটে গভীর ক্ষত হয়েছে এবং প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তার অবস্থা বর্তমানে অত্যন্ত আশঙ্কাজনক। রিপোর্ট লেখা পর্যন্ত তাকে হাসপাতালের অপারেশন থিয়েটারে (ওটি) রাখা হয়েছে।যশোর স্থানীয় খবর

এই বিষয়ের ব্যাপারে যশোর কোতোয়ালি মডেল থানায় মুঠোফোনে যোগাযোগ করা হলে পুলিশ জানায়, তবে এ ঘটনায় এখনও থানায় কোনো লিখিত অভিযোগ বা মামলা দায়ের করা হয়নি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর