বুধবার, ২৭ মে ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জে বাসচাপায় চালকসহ তিন সিএনজি যাত্রী নিহত শেষ মুহূর্তে এসে বেড়ায় জমে উঠেছে কোরবানির পশুর হাট বেড়ায় রাতের অন্ধকারে নদী ভাঙনে মসজিদ মাদ্রাসা দোকানপাট বিলীন  লালমনিরহাটে আধুনিক পশু জবাইখানার উদ্বোধন গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফরহাদ হোসেন। গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন তানবিরুল ইসলাম রাজিব। গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সেচ্ছাসেবক দল নেতা রবিউল আলম রবি। গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বাবুল হোসেন।  কোনাবাড়ী বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন স্বর্ণা চাকলাদার। কোনাবাড়ী বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা ওয়াসিফ সালিফ।

ইউনিফর্ম না থাকায় পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারলো না এস এস সি পরীক্ষার্থী

রিপোর্টারের নাম : / ৫৬ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: কলেজ ইউনিফর্ম না পড়ায় এক পরীক্ষার্থীকে চলমান এস এস সি পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে না দেয়ায় ঘটনা ঘটেছে। ঐ পরীক্ষার্থীর হাজার আকুতি মিনোতিতেও মন গলাতে পারেনি কেন্দ্র কর্তৃপক্ষের। বাড়ি থেকে ইউনিফর্ম আনিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে হয় তাকে, মাঝে পেড়িয়ে যায় দেড় ঘন্টা।

গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এ ঘটনা ঘটে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার আনোয়ারা আজাদ মাধ্যমিক কারিগরি ও ভোকেশনাল ইনস্টিটিউট কেন্দ্রে। এ দিন রাজশাহী শিক্ষা বোর্ডের আওতাধীন এস এস সি, দাখিল ও এস এস সি (ভোকেশনাল) পরীক্ষা -২০২৬ এর সূচী অনুযায়ী ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ ঘটনায় সচেতন মহলে বিরুপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। জানা যায়, উপজেলার সোনামুখী ইউনিয়নের হরিনাথপুর পল্লী মঙ্গল ভোকেশনাল স্কুলের এক শিক্ষার্থী আনোয়ারা আজাদ মাধ্যমিক কারিগরি ও ভোকেশনাল ইনস্টিটিউট কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করতে উপস্থিত হন, কিন্তু কলেজ ইউনিফর্ম পরিহিত না থাকায় তাকে পরীক্ষা কেন্দ্রে ঠুকতে বাঁধা দেয় কেন্দ্র কর্তৃপক্ষ। মানবিকতা অনুরোধ বা কাকুতি মিনোতিতে কাজ না হলে, বাড়ি থেকে কলেজ ইউনিফর্ম এনে ঐ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে এসে জ্ঞান হারান। পরীক্ষা কেন্দ্রে কর্তব্যরত ডাক্তারের সেবা শুশ্রূষায় সুস্থ্য হলে পরীক্ষায় অংশগ্রহণ করেন ঐ পরিক্ষার্থী। এর মাঝে পরীক্ষার সময় দেড় ঘন্টা অতিবাহিত হয়ে যায়। নাম প্রকাশে অনিচ্ছুক ঐ শিক্ষার্থী বক্তব্য দিতে রাজি না থাকায় পারিবারিক সূত্র জানান, পাশ মার্ক নাও হতে পারে, জীবন একটি বছর পিছিয়ে গেলো, কেন্দ্র সচিব চাইলে এটা নাও হতে পারতো। হরিনাথপুর পল্লী মঙ্গল ভোকেশনাল স্কুলের প্রধান শিক্ষক শাহজাহান আলী জানান, তার প্রতিষ্ঠান এমপিওভুক্ত নয়, ছাত্র সংখ্যা নগণ্য, কোনো ইউনিফর্ম নেই, দুঃখজনক ঘটনা হলেও মিডিয়াতে এলে আমাদের ক্ষতি হতে পারে।

আনোয়ারা আজাদ ভোকেশনাল মাধ্যমিক কারিগরি ও ভোকেশনাল ইনস্টিটিউটের প্রধান শিক্ষক ও এস এস সি পরীক্ষা কেন্দ্র সচিব মারজিয়া বেগম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঐ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে এবং চিকিৎসা শেষে দেড় ঘন্টা পর তাকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হয়েছে, ইউনিফর্ম ব্যতিত পরীক্ষা কেন্দ্রে প্রবেশ নিষেধ মর্মে ইউএনওর একটি চিঠি রয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ছাকমান আলী বলেন, ঘটনাটি অবগত ছিলাম না, ইউনিফর্ম পড়ার নির্দেশনা রয়েছে, তবে পরীক্ষায় অংশগ্রহণ করতে না দেয়াটা অমানবিক। ভবিষ্যতে এমন না ঘটে সে বিষয়ে সতর্ক থাকতে হবে। কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান জানান, ঘটনাটি আমাদের কাছে আসেনি, আসলে আমলে নেয়া হবে। সকল দায় দায়িত্ব কেন্দ্র সচিবের, আমরা শুধু আইন শৃঙ্খলা দেখি।
শিক্ষাবোর্ডের ইউনিফর্ম সংক্রান্ত নির্দেশনা সম্বলিত চিঠি রয়েছে। এ ঘটনায় সচেতন মহলে বিরুপ প্রতিক্রিয়া পড়েছে, ঘটনাটি অমানবিক উল্লেখ করে তারা জানান, আগে বিদ্যালয়ে শিক্ষক- শিক্ষার্থীদের সময়মতো উপস্থিতি ও ড্রেস কোড চর্চার পরিবেশ তৈরি করতে হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর