শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেলেন নিহত তৌফিকের পরিবার বেড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জ-পাবনায় অভিযান চালিয়ে বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার উপকূলীয় কৃষিতে নতুন দিগন্ত: অনুমোদন পেল লবণাক্ততা-সহনশীল উচ্চফলনশীল ‘ব্রি ধান১১৯। ওমরা পালনে ২২ জন আনসার সদস্যের হাতে ভিসা,বিমান টিকিট ও উপহারসামগ্রী তুলে দিলেন মহাপরিচালক।  গাজীপুরে শ্রমিক বিক্ষোভ,আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তায় বিএনপি নেতারা। লালমনিরহাটে সিজারের পর প্রসূতির মৃত্যুর অভিযোগ, ক্লিনিক কর্তৃপক্ষ পলাতক আলোকদিয়ার বালুর নিলাম বাতিলে রুল, বালু নলকায় বিক্রিতে হাইকোর্টের নিষেধাজ্ঞা সিরাজগঞ্জের সলঙ্গায় ডিমের পুষ্টিগুণ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে হবে: নবীন আনসার কর্মকর্তাদের উদ্দেশে মহাপরিচালক।

বেড়ায় সাপের কামড়ে কৃষকের মৃত্যু

রিপোর্টারের নাম : / ১৯০ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

এস আর শাহ্ আলম, স্টাফ রিপোর্টার: পাবনার বেড়া উপজেলার হাটুরিয়া নাকালিয়া ইউনিয়নের চর নাগদাহ্ গ্রামের মীর তোফাজ্জল হোসেন নামে ৬২ বছরের এক কৃষক সর্প দংশনে মারা যাওয়ার খবর পাওয়া গেছে।

মৃত ব্যক্তির ভাতিজা মীর রফিকুল ইসলাম কালু জানান,শনিবার রাত সাড়ে সাতটার দিকে স্থানীয় যমুনা বাজার থেকে তিলের ক্ষেতের রাস্তা দিয়ে বাড়ি ফেরার পথে বিষধর সাপ তাকে দংশন করে।পরিবারের লোকজন এ খবর জানতে পেরে নৌকা যোগে যমুনা নদী পার হয়ে প্রায় ৬০ কিলোমিটার দুরে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। রাত দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মীর তোফাজ্জল হোসেন মারা যান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর