বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনামঃ
গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক কাজিপুর থানা কম্পাউন্ডে চার বোতল মদসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা সিরাজগঞ্জের সলঙ্গায় সরকারি পুকুর দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন লালমনিরহাটের ট্রাকের ধাক্কায় অটোরিকশা তিন যাত্রী নিহত, আহত ৭জন কোথায় আছে মিরা, বেঁচে আছে তো? নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধারের আকুতি বাবার

চার বছর পর ন্যায়ের জয়: জয়পুরহাটে চেয়ারম্যানের চেয়ারে আতাউর রহমান”

রিপোর্টারের নাম : / ১০৫ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

সুলতান মাহমুদ, জয়পুরহাট জেলা প্রতিনিধি : জয়পুরহাট সদর উপজেলার বম্বু ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রায় চার বছর পর অবশেষে চেয়ারম্যানের দায়িত্ব পেলেন আতাউর রহমান।

মঙ্গলবার দুপুরে গণসংবর্ধনার মধ্য দিয়ে কর্মী-সমর্থকরা তাকে আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যানের আসনে বসান। এ সময় উৎসবমুখর পরিবেশে সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

সংবর্ধনা সভায় বক্তারা বলেন, দীর্ঘ আইনি লড়াই শেষে আতাউর রহমানের দায়িত্ব গ্রহণ ন্যায়বিচারের এক উজ্জ্বল দৃষ্টান্ত।

আতাউর রহমান জানান, ২০২১ সালের ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শামসুল আলম মোল্লা। নির্বাচনে তিনি বিপুল ভোটে জয়লাভ করলেও তৎকালীন প্রশাসন শামসুল আলম মোল্লাকেই চেয়ারম্যান ঘোষণা করে।

পরে আদালতে মামলা দায়ের করলে দীর্ঘ শুনানি শেষে আদালত তার পক্ষে রায় দেন। রায়ের পর তিনি আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর