মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
গাজীপুর জেলা যুবলীগের সভাপতি সেলিম আজাদ,সম্পাদক আশরাফুল।  সিরাজগঞ্জের সলঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা কাজিপুরে মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা হানিট্র্যাপের ফাঁদে সর্বস্ব হারাচ্ছেন অনেকে, বাড়ছে সামাজিক অবক্ষয়ের শঙ্কা দুটি পা নেই, তবু থামেনি জীবনযুদ্ধ দুই হাতে নৌকা টেনে চার সদস্যের সংসার চালান আলাউদ্দিন গাজীপুরে পরিত্যক্ত পিকআপ ভ্যান থেকে ৩০ কেজি গাঁ/জা উদ্ধার। উল্লাপাড়া ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়মের অভিযোগ ; ২৩২ গ্রামের বদলে মিলছে মাত্র ১৭ থেকে ৩২ গ্রাম মাংস সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন যমুনার ভাঙনে বিলীন জনবসতি; ঝুঁকিপূর্ণ দুটি সরকারি বিদ্যালয়  কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যাওয়া সেই নারী বন্দি গ্রেপ্তার।

বেড়ায় ঈদ সামগ্রী বিতরণ 

রিপোর্টারের নাম : / ৮৮ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ২৭ মে, ২০২৬

এস আর শাহ্ আলম স্টাফ রিপোর্টার: পাবনার বেড়ায় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন “একতা বন্ধু উন্নয়ন ফাউন্ডেশন” ১ শ’ ৫০ জন অসহায় ও হতদরিদ্র নারী পুরুষের মধ্যে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ফ্রী ঈদ সামগ্রী বিতরণ করেছে।বিতরণ সামগ্রীর মধ্যে ছিল চাল,ডাল,চিনি, সেমাই, তেল,লবণ সবান,  আলু ও পেঁয়াজ।

বুধবার দুপুরে বেড়া পৌর এলাকার মোহনগঞ্জ বাজার ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে সংগঠনের প্রধান উপদেষ্টা আজিম উদ্দিন সরদারের সভাপতিত্বে ও সভাপতি মো. রাশেদ হোসেন সহ সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্য মো.বশির মাষ্টারের সঞ্চালনায় ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. হেলাল উদ্দিন সাবেক এএসপি( বাংলাদেশ নৌ- পুলিশ)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অ্যাড.আব্দুল্লাহ আল মাসুদ,ইঞ্জিনিয়ার মো.শরীফ হোসেন,  ফ্রিল্যান্সিং উদ্যোক্তা আশরাফুজ্জামান পলাশ, বিশিষ্ট ব্যবসায়ী মো.শাহরিয়ার হোসেন,  কাজল সরদার, ইকবাল সরদার বিশিষ্ট ব্যবসায়ী হেলাল উদ্দিন, আমান উল্লাহ,  স্থানীয় বিএনপি নেতা আব্দুর রহমান নবী, সংগঠনের উপদেষ্টা  আল আমিন হোসেন , মো.আমিনুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংগঠনের প্রধান উপদেষ্টা মো. আজিম উদ্দিন সরদার বলেন, ২০২১ সাল থেকে আমরা এই মানবিক কাজের সাথে সম্পৃক্ত আছি, অসহায় এবং হত দরিদ্রদের জন্য আমরা শেষ নি:শ্বাস অব্দি কাজ করে যেতে চাই সবাই আমাদের জন্য দোয়া করবেন। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. রাশেদ হোসেন বলেন,আমরা বিনামূল্যে এসব ঈদ সামগ্রী বিতরণ করছি। যাতে সুবিধাভোগীরা মনের আনন্দে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করতে পারে। অসহায় হতদরিদ্রদের জন্য ক্রমাগত আমাদের এমন মহৎ কাজ চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর