শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
যমুনায় অভিযানে ৮০ হাজার মিটার অবৈধ জাল পুরিয়ে ধ্বংস বেড়ায় সুষ্ঠু ভাবে বিজয়া দশমী সম্পন্ন কাজিপুরে বিষপানে বাবা-মেয়ের আত্মহত্যা। বেড়ায় ড্রেজার দিয়ে বালু তোলায় ৩ জনের কারাদণ্ড সহ ৭ লাখ টাকা জরিমানা। দৈনিক কালবেলার অগ্রযাত্রার চার বছর পূর্তি উপলক্ষে কোনাবাড়ীতে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। গাজীপুর বিআরটিএ দালাল সিন্ডিকেট এর মূল হোতা অফিস প্রধান নুরুল ইসলাম। ওয়ালটন প্লাজা-জিরানী বাজার শাখার আয়োজনে মৃত ক্রেতার পরিবার ও ক্রেতার স্ত্রীকে নগদ এক লাখ টাকা প্রদান।  গাজীপুরে প্রতারণার অভিযোগে সাবেক ইউপি সদস্য  কারাগারে। শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় সদা প্রস্তুত বলিপাড়া ব্যাটালিয়ন বিজিবি। কালিয়াকৈরে বেগম সুফিয়া মডেল হাই স্কুলে বার্ষিক অভিভাবক দিবস উদযাপন।

বেড়ায় জেল জরিমানা সহ মাদক কারবারি আটক

রিপোর্টারের নাম : / ৭৩ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

এস আর শাহ্ আলম স্টাফ রিপোর্টার : পাবনার বেড়ায় মোকাইল (৫৫) নামে এক মাদক কারবারিকে ১ লাখ টাকা জরিমানা সহ ১ বছরের কারাদণ্ড দিয়েছেন বেড়া উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৭ জুলাই) রাতে উপজেলার চাকলা ইউনিয়নের চাকলা পূবপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায় , মোকাইল দীর্ঘদিন ধরে ওই এলাকায় রমরমা গাঁজার ব্যবসা করে আসছেন।

গোপন সংবাদের ভিত্তিতে এমন খবর পেয়ে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে অভিযুক্তকে গাঁজা সেবন অবস্থায় হাতেনাতে গ্রেফতার করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের সামনে অপরাধী সব অপরাধ স্বীকার করলে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে নয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়, অর্থদণ্ড অনাদায়ে আরও ৩ মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান বলেন , জনস্বার্থে উপজেলা প্রশাসন ও পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।অভিযান পরিচালনার সময় বেড়া মডেল থানার পুলিশ সদস্য সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অভিযুক্ত ব্যক্তি ওই গ্রামের জয়নাল প্রামাণিক ছেলে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর