বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জে পরিত্যক্ত অবস্থায় দেশীয় রিভলবার ও ২ রাউন্ড গুলি উদ্ধার কাজিপুরে‌র বালু ব্যবসায়ী হিল্লোলের মহালে অর্থদণ্ড  শিক্ষার্থীদেরই উদ্ভাবনে অবদান রেখে বিশ্বে নেতৃত্ব দিতে হবে- শিক্ষামন্ত্রী। জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান উল্লাপাড়ায় হাজী আব্দুল মোমিনের উদ্যোগে বিনামূল্যে ২ হাজার পেয়ারা চারা বিতরণ উল্লাপাড়ায় মনোহারা মাঠ উন্নয়নে ৩ হাজার ইট দিয়ে সহযোগিতা করলেন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল মোমিন কাজিপুরে জাতীয় পতাকা ছিঁড়ে গেছে জানেন না জনস্বাস্থ্য অফিসার  সিরাজগঞ্জের সলঙ্গায় জামায়াতের ‘লং মার্চ’ কর্মসূচি উপলক্ষে লিফলেট বিতরণ আখচাষ বৃদ্ধি ও শ্রমিক-কর্মচারীদের গ্র্যাচুইটি ফান্ড নিয়ে জয়পুরহাট চিনিকলে মতবিনিময় ২০২৬। কাজিপুরে মাদক কারবারি মা- ছেলে আটক।

কাজিপুরে‌র বালু ব্যবসায়ী হিল্লোলের মহালে অর্থদণ্ড 

রিপোর্টারের নাম : / ৮ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

গোলাম কিবরিয়া খান, স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মেঘাই বাজার এলাকায় বালু বিক্রির পয়েন্ট থেকে ট্রাকে অতিরিক্ত বালু বোঝাই এবং বিধি মোতাবেক ঢেকে পরিবহন না করার দায়ে বালু মহাল ম্যানেজারকে ৫৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে মোবাইল কোর্ট।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে বালূ মহাল এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) নাইমা জাহান সুমাইয়া। মোবাইল কোর্ট সূত্রে জানা গেছে, অভিযান চলাকালীন বালু ব্যবসায়ী হিল্লোল তালুকদারের নিয়ন্ত্রণে থাকা একটি বালু বিক্রি পয়েন্টে ট্রাকে অতিরিক্ত বালু বোঝাই এবং বোঝাইকৃত বালু ট্রাকে উম্মুক্ত অবস্থায় পরিবহন করতে দেখতে পান।

এ সময় উপস্থিত পয়েন্ট ম্যানেজার মনিরকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৫৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট সূত্রে আরো জানা যায়, অভিযান চলমান থাকবে। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে কাজিপুরে নিয়ন্ত্রণহীন বালু ব্যবসার কারনে জনস্বাস্থ্য এবং জনস্বার্থ ব্যপকভাবে বিঘ্নিত হওয়ার অভিযোগ রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর