মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
শিশুদের ওপর পরিবেশ দূষণের প্রভাব মোকাবিলায় গাকৃবিতে নীতি সংলাপ অনুষ্ঠিত। অপ্রতিম হত্যা: গ্রেপ্তার দুই কিশোর টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে। টাঙ্গাইলের মির্জাপুরে বংশাই নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ  অনুষ্ঠিত। কাশিমপুরে যৌন শোষণের বিরুদ্ধে শিশু সুরক্ষা নিয়ে যৌথ সভা। কোনাবাড়ীর জরুন এলাকায় ইয়াবার ছড়াছড়ি: মাদকের আগ্রাসনে ধ্বংসের মুখে যুবসমাজ। গাজীপুরে লংমার্চ নিয়ে পোস্ট, জিএমপি পুলিশ কর্মকর্তা প্রত্যাহার। ভেটেরিনারি পেশার কাঠামোগত সংস্কার ও তিন দফা দাবিতে গাকৃবি শিক্ষার্থীদের মানববন্ধন। বেড়ায় গ্যালাক্সি স্কুল অ্যান্ড কলেজে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত সিরাজগঞ্জে পরিত্যক্ত অবস্থায় দেশীয় রিভলবার ও ২ রাউন্ড গুলি উদ্ধার কাজিপুরে‌র বালু ব্যবসায়ী হিল্লোলের মহালে অর্থদণ্ড 

তারাবী নামাজের সময় বিদ্যুৎ না থাকায় ক্ষুদ্দ বিভিন্ন এলাকার মুসল্লীরা

রিপোর্টারের নাম : / ৬১৭ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ৬ এপ্রিল, ২০২২

বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের রমজান মাসে ইফতার, তারাবি নামাজ ও সেহরির সময় লোডশেডিং না দেওয়ার নির্দেশ থাকলেও সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ও সলঙ্গায় রজমানের প্রথম দিন থেকে পল্লী বিদ্যুতের বারবার লোডশেডিং এর কারণে জন সাধারণ অতিষ্ঠ হয়ে উঠেছে। তারাবীর নামাজের সময় বিদ্যুৎ না থাকায় ক্ষুদ্দ হয়ে উঠেন বিভিন্ন এলাকার মুসল্লীরা।
এ দিকে অনেক বিদ্যুৎ গ্রাহক ক্ষোভ প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। এ নিয়ে এখন সোস্যাইল মিডিয়ায় তোলপাড় শুরু হয়েছে। সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের চনচল ও আলহাজ্ব এবং উল্লাপাড়া উপজেলার দূর্গানগরর ইউনিয়নের সচেতন নাগরিক আল-আমিনসহ অনেক মুসল্লী অভিযোগ করে বলেন, রমজান মাসে বিদ্যুতের লোড শেডিং হওয়ায় ভোগান্তির যেন শেষ নেই। বিশেষ করে তারাবির নামাজের ৫ মিনিট আগে চলে যায় এবং নামাজ শেষে ৫ মিনিট পরে আসে।
এছাড়াও ইফতারের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গেই বিদ্যুৎ চলে যায়। ফলে গরমে নামাজ পড়া দুঃসহ হয়ে ওঠে। ইফতার ও তারাবির সময় লোডশেডিং না করার আহ্বান জানান তারা।
এবিষয়ে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার রমেন্দ্র চন্দ্র রায় বলেন, বর্তমানে গ্যাস সরবরাহ পরিমাণ কমে যাওয়ার কারণে বিদ্যুৎ উৎপাদন জাতীয় গ্রীণ থেকে আমরা কম পাচ্ছি। তাই এমনটা হচ্ছে। তবে আমরা সব জায়গায় লাইন রাখার চেষ্টা করছি। এবং খুব দ্রুতই এর সমস্যার সমাধান হবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর