বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
গাজীপুরে কারখানায় আগুন,১ ঘন্টা চেষ্টায় নিয়ন্ত্রণে। আনসারের নিরাপত্তা তৎপরতায় সচল গাজীপুরের শিল্পকারখানা ও মহাসড়ক। সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় শাণিত হচ্ছে আনসার ব্যাটালিয়নের দক্ষতা। আজিজুল হক কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি বেনজির আটক বেড়ায় সাংবাদিক আরিফকে হত্যার হুমকি। লালমনিরহাটে শিশু ধর্ষণকারীর যাবজ্জীবন কারাদণ্ড! সিরাজগঞ্জে সলঙ্গায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল কোনাবাড়ীতে ইয়াবাসহ রনি গ্রেফতার উল্লাপাড়ায় ২ হাজার ৬ শত কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কাজিপুর প্রেস ক্লাবের ৩৪ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে টেকসই উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা বিষয়ক সেমিনার

প্রতিদিন ১ ঘন্টা করে ১ মাস অবধি আদালত চত্বরে মাদক ব্যবসায়ীর ব্যতিক্রমী দন্ডাদেশ

মোঃ আসাদুজ্জামান ঠাকুরগাঁও প্রতিনিধিঃ / ৩৮২ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ১০ এপ্রিল, ২০২২

ঠাকুরগাঁওয়ে মো: আব্দুল্লাহ (৫০) নামে এক মাদক ব্যবসায়ির ভিন্নরকম দন্ডাদেশ প্রদান করে আদালত। গতকাল রোববার অতিরিক্ত জেলা ও দায়রা জজ গাজী দেলোয়ার হোসেন এ রায় প্রদান করেন।

আদালত সূত্রে জানা যায়, মাদক ব্যবসায়ি আব্দুল্লাহ’র ১৫ সালের একটি মামলা বিচারাধীন ছিল। প্রথমে আদালত তাকে ১ বছরের কারাদন্ড ও ৩০ হাজার টাকা জরিমানার আদেশ প্রদান করেন। পরক্ষনেই আসামীপক্ষের আইনজীবী এ্যাড. জাকির হোসেন আদালতের দৃষ্টি আকর্ষন করেন, যে আব্দুল্লাহ একজন গরীব কৃষক ও তার ২ মেয়ে পবিত্র কুরআনের হাফেজ। একজন হেফজ সম্পন্ন করেছেন অন্যজনের প্রায় শেষের দিকে। “মাদক ব্যবসার জন্য তিনি দু:খিত, লজ্জিত, অনুতপ্ত ও ক্ষমাপ্রার্থী”।

পরে আদালত পূর্বের রায় পরিবর্তন করে আব্দুল্লাহকে প্রতিদিন ১ ঘন্টা করে ১ মাস অবধি আদালত চত্বরে “মাদক ব্যবসার জন্য আমি দু:খিত, লজ্জিত, অনুতপ্ত ও ক্ষমাপ্রার্থী” ও “মাদক দেশ ও দেশের শত্রু মাদক পরিহার করুন” এই লেখা সম্বলিত একটি ব্যানার প্রদর্শনের ভিন্নরকম এ আদেশ প্রদান করেন। আব্দুল্লাহ জেলার রানীশংকৈল উপজেলার রাউথনগর গ্রামের মৃত মনতাজ আলীর ছেলে। ২০১৫ সাল থেকে মাদকের এ মামলায় বিচারাধীন ছিল।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর