রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদে বেড়ে যায় সিএনজি অটোভ্যান চালকদের দ্বিগুন ভাড়ার নৈরাজ্য বেড়ায় ঈদ সামগ্রী বিতরণ  সিরাজগঞ্জে বাসচাপায় চালকসহ তিন সিএনজি যাত্রী নিহত শেষ মুহূর্তে এসে বেড়ায় জমে উঠেছে কোরবানির পশুর হাট বেড়ায় রাতের অন্ধকারে নদী ভাঙনে মসজিদ মাদ্রাসা দোকানপাট বিলীন  লালমনিরহাটে আধুনিক পশু জবাইখানার উদ্বোধন গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফরহাদ হোসেন। গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন তানবিরুল ইসলাম রাজিব। গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সেচ্ছাসেবক দল নেতা রবিউল আলম রবি। গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বাবুল হোসেন। 

বিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ করে মার্কেট নির্মানের অভিযোগে মানববন্ধন!

আশরাফুল হক, লালমনিরহাট: / ৪৬৬ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ১০ এপ্রিল, ২০২২

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় দুইটি বিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ করে মার্কেট নির্মানের অভিযোগ। রাস্তার অভাবে বিদ্যালয়ে যেতে পারছে না শিক্ষার্থীরা।

রোববার ( ১০ এপ্রিল) দুপুরে বিদ্যালয়ের গেট খুলে দিতে মানববন্ধন করেন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা।
রাস্তা বন্ধ করায় বিদ্যালয়ে যেতে পারছে না উপজেলার বাবুর আলী পাবলিক উচ্চ বিদ্যালয়, চর বৈরাতী এন জামান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা।
মানববন্ধনে অংশ নেয়া শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, তিস্তা নদীর চরাঞ্চল চর বৈরাতি গ্রামে শিক্ষার আলো ছড়িয়ে দিতেই গড়ে ওঠে বাবুর আলী পাবলিক উচ্চ বিদ্যালয় এবং চর বৈরাতী এন জামান সরকারি প্রাথমিক বিদ্যালয়। চরাঞ্চলের অবহেলিত জনপদে শিক্ষার আলো ছড়িয়ে দিতে বেশ ভুমিকা রাখছে এ দুই শিক্ষা প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানকে ঘিরে গড়ে উঠে চর বৈরাতী হাজিরহাট ঈদগাহ মাঠ ও হাজিরহাট বাজার।


প্রতিষ্ঠাকালিন থেকে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীরা সরকারী খাস জমির উপর তৈরীকৃত রাস্তা হয়ে বিদ্যালয়ে প্রবেশ করত। গত বছর স্থানীয় একটি প্রভাবশালী চক্র সেই খস জমি দখল করতে বিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ করে মার্কেট নির্মানের চেষ্টা করেন। খবর পেয়ে তৎকালিন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউওনও) ঘটনাস্থলে গেলে দখলকারীরা পালিয়ে যায়। অবমুক্ত হয় বিদ্যালয়ের প্রধান ফটক।
একই চক্রের মুল হোতা স্থানীয় দুলাল মিয়া ও মুসা মিয়া শুক্রবার ও শনিবার বিদ্যালয় বন্ধ পেয়ে পুনরায় বিদ্যালয় ফটকে মার্কেট নির্মান শুরু করেন। রোববার(১০ এপ্রিল) শিক্ষক-শিক্ষার্থীরা বিদ্যালয় এসে প্রধান ফটক বন্ধ পেয়ে প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেন। তবে রাস্তা বন্ধ থাকায় রোববার ক্লাশ করতে পারেনি দুই বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বাবুর আলী পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম মোল্লা বলেন, বিদ্যালয়ের প্রধান ফটকে নির্মাণ করা হচ্ছে পাকা মার্কেট। ফলে শিক্ষার্থীরা বিদ্যালয়ে প্রবেশ করতে পারছি না। বিদ্যালয়ের প্রধান ফটকটি সরকারী খাস জমি। যা দীর্ঘ দিন ধরে দুই বিদ্যালয় ও ঈদগা মাঠ ব্যবহার করছে। বিষয়টি প্রশাসনকে লিখিত জানানো হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর